গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১৫ এএম ২০২৬
সমালোচনাকে যেভাবে দেখেন আইশা খান
ছবি

ছবি সংগৃহীত

শোবিজে কাজের সুবিধার্থে কিংবা চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র বদল বা কাজ থেকে বাদ পড়া যেন নিত্যদিনের ঘটনা। ক্যারিয়ারে কাজের সুযোগ যেমন তৈরি হয়, তেমনি বাদ পড়ার অভিজ্ঞতাও অর্জন করতে হয় তারকাদের। 

 

অভিনেত্রী আইশা খান এ বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখেন। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, ‘কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ বিষয়। 

 

আমার কাছে মনে হয় এটাও এক ধরনের শিক্ষা, সবসময় যে আমি ভালো রেজাল্ট করব এমন ব্যাপারটা তো এমন না। গ্রাফটা যখন উত্থান-পতন হয় দেখতেও ভালো লাগে। 

 

আমাকে নিরহংকারই থাকতে এটা হেল্প করে।’  গ্ল্যামার জগতের পরিচিত মুখদের প্রতিনিয়তই নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। 

বিনোদন অঙ্গনের এই আবহকে কাজেরই অংশ হিসেবে মনে করেন এই অভিনেত্রী। তবে সব ধরনের মন্তব্যে কান না দিয়ে কেবল গঠনমূলক সমালোচনাগুলোকেই গুরুত্ব দেন তিনি। 

এ প্রসঙ্গে আইশা খান বলেন, ‘আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যেই জায়গাটাতে আসলে কাজ করি, সেই জায়গাটার একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।’ 

আইশা খানের ভাষ্যে,‘যেটা আমি বুঝি, হ্যাঁ এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা এটা আমার শোধরানোর প্রয়োজন, সেটাকে আমি সেরকমভাবেই টেককেয়ার করি।’

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই