গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫২ এএম ২০২৬
মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
ছবি

মিউজিক ভিডিও ‘শিকারি’

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিও নেয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। 
মিউজিক ভিডিওর শুরুতেই স্পোর্টস বাইকে চড়ে নতুন লুকে উপস্থিত হন এই অভিনেতা। তার সঙ্গে হাজির দেশি বিদেশি ৬ জন নারী মডেল।

ভিডিওতে কখনো সমুদ্রসৈকতে জাহাজে, আবার কখনো সমুদ্রের তীরঘেঁষা রাস্তায় জায়েদ খানকে বিভিন্ন দৃশ্যে দেখা গেছে। নাচ ও অভিনয়ের পাশাপাশি ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বৈচিত্র্য।

জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ন করা হয়েছে। নায়কের ভাষ্য, শিকারী শুধু একটি মিউজিক ভিডিওই নয়, এতে ফিল্মি আবেদন রয়েছে এবং এটি অবশ্যই আন্তর্জাতিক মানের একটি নির্মাণ হয়েছে।
বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় নির্মিত এই ভিডিওচিত্রে জায়েদ খানের সঙ্গে মডেল হয়েছেন ইয়াসমিন এবং যুক্তরাষ্ট্রের নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানা।
ভিডিওটির নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের একাধিক টেকনিশিয়ানও কাজ করেছেন। স্টেডিক্যাম অপারেটর হিসেবে ছিলেন এনরিক ক্যামাচো।
‘শিকারি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব ও রিমি। জানা গেছে, বড় বাজেটের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক মনোরম লোকেশনে। নির্মাণকাজে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন টেকনিশিয়ানও অংশ নিয়েছেন।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই