গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আন্ধার’-এর প্রথম পোস্টারেই রহস্য আরো ঘনীভূত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:২৮ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩১ এএম ২০২৬
‘আন্ধার’-এর প্রথম পোস্টারেই রহস্য আরো ঘনীভূত
ছবি

‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার

বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা নির্মাতা রায়হান রাফীর ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে সিনেমাটির রহস্য আরো ঘনীভূত হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী অক্টোবরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে সিনেমাটির ঘোষণা দেওয়ার সময় সম্ভাব্য একটি দৃশ্য প্রকাশ করা হয়েছিল। পরে একে একে সামনে আসে অভিনয়শিল্পীদের চরিত্রের লুক। এবার প্রকাশিত পোস্টারে দেখা গেছে, অন্ধকার ও মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে বিশাল পাথরের বেদির ওপর সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার ও ফররুখ আহমেদ রেহান।

তাঁদের পেছনে জ্বলজ্বল করছে অলৌকিক আলোর একটি বলয়, যা অনেকটা সূর্যগ্রহণের দৃশ্যের মতো। ভৌতিক আবহের সঙ্গে রহস্যময় এই উপস্থাপনাই পোস্টারটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকেই পোস্টারটি শেয়ার করে আন্তর্জাতিক সিনেমার সঙ্গেও তুলনা করছেন।

পোস্টার প্রকাশের আগে রায়হান রাফী ও সিয়াম আহমেদ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘০৭:০৭’ লিখে রহস্যময় পোস্ট দিয়েছিলেন। এতে ভক্তদের ধারণা হয়েছিল, ওই সময়ে হয়তো সিনেমাটির টিজার বা ট্রেলার প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত রাত ৭টা ৭ মিনিটে প্রকাশ করা হয় প্রথম পোস্টারটি।

‘আন্ধার’কে দেশের সিনেমা অঙ্গনের বড় বাজেটের চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান সিনেমাটির গল্প নির্মাণ করেছেন। একঝাঁক জনপ্রিয় শিল্পীর অভিনয়ও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি এতে অভিনয় করেছেন আফসানা মিমি, গাজী রাকায়েত, তানজিকা আমিনসহ আরো অনেকে।

প্রথম পোস্টার প্রকাশের পর এখন দর্শকদের অপেক্ষা টিজারের জন্য। পোস্টারেই অক্টোবরের মুক্তির ঘোষণা আসায় সিনেমাটি ঘিরে আগ্রহ আরো বাড়ছে।
সানা/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই