গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

তারকাখ্যাতির আড়ালে বদলে যাওয়া নাম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫১ এএম ২০২৬
তারকাখ্যাতির আড়ালে বদলে যাওয়া নাম
ছবি

ছবি সংগৃহীত

তারকার নামই যেন তার পরিচয়ের প্রথম সিঁড়ি। পোস্টারে সেই নাম, সিনেমার পর্দায় সেই নাম, দর্শকের মুখেও সেই নাম। সময়ের সঙ্গে সেই নামই হয়ে ওঠে ভালোবাসা, জনপ্রিয়তা আর তারকাখ্যাতির প্রতীক। কিন্তু রুপালি পর্দার ঝলমলে নামটির আড়ালে লুকিয়ে আছে অন্য এক পরিচয়। 

চলচ্চিত্রের এমন অনেক তারকা রয়েছেন, যাদের জন্মের সময় বাবা-মায়ের দেওয়া নামটি আজ অনেকটাই বিস্মৃত। কেউ নিজের ক্যারিয়ারের প্রয়োজনে বদলেছেন নাম, কেউ পেয়েছেন ইন্ডাস্ট্রির দেওয়া নতুন পরিচয়। আবার কারও ক্ষেত্রে নতুন নামটিই এতটাই জনপ্রিয় হয়েছে যে আসল নামটি জানলে অবাক হতে হয়।


চলুন, জেনে নেওয়া যাক পর্দার সেই পরিচিত মুখগুলোর আসল নামের গল্প-


অরুণ কুমার থেকে ‘উত্তম কুমার’
বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। প্রজন্মের পর প্রজন্ম তার অভিনয়, হাসি আর সংলাপে মুগ্ধ। তবে জন্মের সময় এই কিংবদন্তির নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। অভিনয়ের শুরুর সময় নানা নামে পরিচিত হলেও শেষ পর্যন্ত ‘উত্তম কুমার’ নামটিই হয়ে ওঠে তার স্থায়ী পরিচয়। আর সেই নামের সঙ্গেই জড়িয়ে যায় বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি এক অধ্যায়।
রমা দাশগুপ্তই হয়ে উঠলেন ‘সুচিত্রা সেন’


উত্তম কুমারের সঙ্গে বাংলা চলচ্চিত্রের যে জুটি আজও দর্শকের হৃদয়ে অমর, তার অন্য অর্ধেক সুচিত্রা সেন। পর্দায় তার চোখের ভাষা, অভিনয়ের মাধুর্য আর ব্যক্তিত্ব তৈরি করেছিল এক অনন্য জগৎ। কিন্তু এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মনাম ছিল রমা দাশগুপ্ত। চলচ্চিত্রে আসার পর ‘সুচিত্রা সেন’ নামেই তিনি পরিচিতি পান। পরবর্তী সময়ে সেই নামটিই হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নারী তারকার প্রতীক।


গৌরাঙ্গ থেকে ‘মিঠুন’
নাচের তালে তালে একসময় গোটা ভারতকে মাতিয়ে দেওয়া মিঠুন চক্রবর্তী। অভিনয়, নাচ, সংলাপ- সব মিলিয়ে নিজের আলাদা ‘স্টাইল’ তৈরি করেছিলেন তিনি। তবে পরিবারের কাছে এই তারকার পরিচিত নাম গৌরাঙ্গ। চলচ্চিত্রে পা রাখার পর ‘মিঠুন’ নামেই ধীরে ধীরে গড়ে ওঠে তার তারকা-পরিচয়। পরবর্তী সময়ে বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই এই নাম হয়ে ওঠে অত্যন্ত পরিচিত।


রুক্মিণী থেকে ‘কোয়েল’
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে তার আসল নাম রুক্মিণী মল্লিক। অভিনয়ের জগতে এসে ‘কোয়েল’ নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। নামটি এতটাই জনপ্রিয় যে ‘রুক্মিণী’ শুনলে অনেকেরই প্রথমে মনে নাও হতে পারে, কথা হচ্ছে প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়েই।


জিতেন্দ্র মদনানী থেকে ‘জিৎ’
টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ। ক্যারিয়ারের শুরু থেকে নিজের অভিনয় ও স্টাইল দিয়ে বাংলা সিনেমায় তৈরি করেছেন আলাদা জায়গা। তবে তার আসল নাম জিতেন্দ্র মদনানী। সিন্ধি পরিবারের এই অভিনেতা চলচ্চিত্রে ‘জিৎ’ নামেই পরিচিতি পান। সময়ের সঙ্গে ছোট্ট এই নামটিই হয়ে ওঠে তারকা-পরিচয়ের সবচেয়ে বড় ব্র্যান্ড।


দীপক অধিকারী থেকে ‘দেব’
বর্তমান প্রজন্মের কাছে ‘দেব’ নামটি শুধু একজন অভিনেতার পরিচয় নয়, টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা-নামের প্রতিশব্দ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, রাজনীতি পেরিয়ে পরিচালনাতেও নাম লিখিয়েছেন দেব। কিন্তু তার আসল নাম দীপক অধিকারী। চলচ্চিত্রে আসার পর ‘দেব’ নামেই ধীরে ধীরে গড়ে ওঠে তার জনপ্রিয়তা। আজ সেই নামেই তাকে চেনেন কোটি দর্শক।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে