গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

‘দিন-রাত মানুষের জন্য কাজ করছেন’, বিজয়ের প্রশংসায় যশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৫ এএম ২০২৬
‘দিন-রাত মানুষের জন্য কাজ করছেন’, বিজয়ের প্রশংসায় যশ
ছবি

বিজয়ের প্রশংসায় যশ -ছবি সংগৃহীত

চেন্নাইয়ে ‘টক্সিক’ ছবির প্রাক্-মুক্তি অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ভূয়সী প্রশংসা করেছেন কন্নড় তারকা যশ। 

 

বিজয়ের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেছেন, তাঁকে দেখে অনেক কিছু শিখেছেন তাঁরা। সোমবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে ‘টক্সিক’-এর প্রাক্-মুক্তি অনুষ্ঠানে বক্তব্য দেন যশ। সেখানেই বিজয়ের রাজনৈতিক যাত্রা ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা। 

যশ বলেন, বিজয়ের প্রতি মানুষের যে ভালোবাসা ও আস্থা তৈরি হয়েছে, তা এখন স্পষ্ট। সেই ভালোবাসা ও বিশ্বাসের কারণেই তামিলনাড়ুর মানুষ তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।


বিজয়ের শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করে যশ বলেন, তিনি ও অন্যরা বিজয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং দীর্ঘদিন ধরে তাঁর নিষ্ঠার প্রশংসা করে আসছেন। ‘টক্সিক’ ও বিজয়ের ‘জনা নয়াগন’ ছবির প্রযোজক কে ভেঙ্কট নারায়ণও বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা ও আবেগের কথা প্রায়ই বলেন বলে জানান যশ। 

যশের ভাষ্য, ভেঙ্কট নারায়ণের কাছ থেকে তিনি জেনেছেন, বিজয় সকাল থেকে রাত পর্যন্ত তামিলনাড়ুর মানুষের জন্য কাজ করছেন। অভিনেতা হিসেবে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, তা সমাজ ও মানুষের জন্য ফিরিয়ে দেওয়ার দায়িত্বও রয়েছে বলে মনে করেন তিনি। যশ বলেন, বিজয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি তামিলনাড়ুর মানুষের ভালোবাসা ও সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন। 

বিজয়ের রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনাও জানান তিনি।


বিজয়ের রাজনৈতিক উত্থানকে ইতিবাচক ও নতুন একটি ধারার সূচনা হিসেবে উল্লেখ করেন যশ। একই সঙ্গে ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকে স্বচ্ছ ও ইতিবাচক পরিবর্তনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। 

যশ বলেন, এ ধরনের রাজনীতি যেন পুরো দেশেও ছড়িয়ে পড়ে—এমন আশা করেন তিনি। তামিলনাড়ুর মানুষ বিজয়ের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা পালনের সক্ষমতা তাঁর রয়েছে বলেও মন্তব্য করেন কন্নড় এই অভিনেতা। এদিকে যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। গীতু মোহানদাস পরিচালিত ছবিটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি। ছবিতে যশকে দুটি চরিত্রে দেখা যাবে। 

বিজয়কে নিয়ে যশের এমন প্রশংসা ‘টক্সিক’-এর প্রচার অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের বর্তমান রাজনৈতিক ভূমিকা নিয়েও তাঁর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ডিসি/আপ্র/২৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে