গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস

সবাই আমাদের জন্য দোয়া করবেন: তাসরিফ খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫৯ এএম ২০২৬
সবাই আমাদের জন্য দোয়া করবেন: তাসরিফ খান
ছবি

ছবি সংগৃহীত

নেপালে ঘটে যাওয়া ইতিহাসের অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যায় যখন পরিস্থিতি উত্তাল, ঠিক তখনই সেখান থেকে নিজের ও দলের নিরাপত্তা নিয়ে স্বস্তির বার্তা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ এই প্রলয়ংকারী ফ্ল্যাশ ফ্লাডে শত শত পর্যটক নিখোঁজ এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।

দুর্যোগের এই খবরে দেশে ও বিদেশে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হলেও তাসরিফ জানিয়েছেন, তারা সুস্থ ও নিরাপদ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় উদ্বিগ্ন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসরিফ লেখেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে।’

‘নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে শত শত টুরিস্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।’

এই দুঃসংবাদের পর থেকে একের পর এক ফোন ও বার্তার জবাবে কুশল জানিয়ে তিনি আরো লেখেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’

নিজের সুরক্ষার খবরের পাশাপাশি নেপালের এই আকস্মিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এই গায়ক। আটকে পড়া ও বিপন্ন মানুষদের দ্রুত উদ্ধারের প্রার্থনা জানিয়ে তাসরিফ বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, নিজের সামাজিক কাজ ও গান নিয়ে প্রতিনিয়তই আলোচনায় থাকেন কুঁড়েঘর ব্যান্ডের এই প্রতিষ্ঠাতা। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

এসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই