গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
ছবি

ছবি সংগৃহীত

দুই বছরের প্রেমের ইতি টানলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিৎয় রায় কাপুরের পর গত দুই বছর ধরে তিনি মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন ছিল। টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে অনন্যাই সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন। 

 

তবে বিচ্ছেদটি অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কোর সম্মতিতেই হয়েছে এবং তাদের মধ্যে কোনও তিক্ততা নেই। একটি বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কোর পরিচয় হয়। গত দুই বছরে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একে অপরের পোস্টে তাদের দেখা গেছে। 

 

যদিও দুজন কখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। তাদের এক সঙ্গে উপস্থিতি দেখে ভক্তদের অনেকেই ধারণা করেছিলেন যে তারা সম্পর্কে রয়েছেন।


অনন্যা পাণ্ডের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানেও ওয়াকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশেষ সেই দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী। তুমি খুবই বিশেষ। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।’ 

 

ওয়াকার অবশ্য তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু নিশ্চিত করেননি। তবে ওই বার্তাকে অনেক ভক্তই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখেছিলেন। এর পাশাপাশি অনন্যাকে ওয়াকারের নামের আদ্যক্ষর লেখা একটি নেকলেস পরতেও দেখা যায়। 

এর আগে হেলথ শটসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার কাছে ভালোবাসা মানেই বন্ধুত্ব। শাহরুখ খান স্যার যেমন বলেন, ‘মেরে লিয়ে পেয়ার দোস্তি হ্যায়।’


তার মতে, ভালোবাসার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, বিশ্বাস এবং নিজের মতো করে থাকার সুযোগ গুরুত্বপূর্ণ। ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সর্বত্রই রয়েছে। অনন্যা আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন জীবনে একজনের জন্যই ভালোবাসা থাকে। 

 

এরপর আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ধারণা বদলেছে। এখন তিনি বন্ধু, পরিবারসহ অনেক মানুষকেই ভালোবাসেন। তাই ভালোবাসাকে শুধু একজন ‘সোলমেট’-এর সঙ্গে বেঁধে দেখার ধারণা তার বদলে গেছে।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই