গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সরানো হলো বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক, সরানো হলো বিজ্ঞাপন
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের পর রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ভারতের গয়না প্রতিষ্ঠান গিভা। বিজ্ঞাপনটিতে কৃতিকে একটি ব্রালেট-স্টাইলের টপ, স্কার্ট ও কেপ পরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায়। 

একটি দৃশ্যে নিজের পোষা কুকুরকেও রাখি পরান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একদল ব্যবহারকারী উৎসবের সঙ্গে তার পোশাক মানানসই নয় বলে সমালোচনা করেন। বিতর্ক আরও বাড়ে অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌতের মন্তব্যের পর। 

 

নাম উল্লেখ না করলেও তিনি প্রশ্ন তোলেন, রাখির মতো উৎসবে এমন পোশাক কেন পরতে হবে।


বিজ্ঞাপনটিকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন। সমালোচনার জবাবে কৃতি বলেন, উৎসবের আসল অর্থ পোশাকে নয়, এর আবেগ ও ঐতিহ্যে। একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। 

কৃতির পাশে দাঁড়ান ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও। তিনি বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন, সেটি তার নিজের সিদ্ধান্ত।


বিতর্কের মধ্যে বুধবার বিজ্ঞাপনটি প্রত্যাহারের ঘোষণা দেয় গিভা। প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি অনিচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না। 

এ কারণে সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই