গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেপালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৭ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৩৩ এএম ২০২৬
নেপালে অল্পের জন্য প্রাণে বাঁচলেন অপু বিশ্বাস
ছবি

ছবি সংগৃহীত

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের ঘটনায় বড় ধরনের বিপদের মুখে পড়েছিল ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। তবে এক দিন পর একই পথে যাওয়ার কথা থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

পরিস্থিতি বিবেচনায় নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) নিরাপদে দেশে ফিরেছেন অপু বিশ্বাস ও তার সহকর্মীরা।

ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান এই চিত্রনায়িকা। তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে তাদের পরিকল্পনা ছিল পরদিন, অর্থাৎ ২৭ আগস্ট, একই পথ দিয়ে কাঠমান্ডু যাওয়ার।

অপু বিশ্বাস বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের যাওয়ার কথা ছিল।’

তিনি আরো বলেন, দুর্যোগের কারণে ওই সড়ক আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াতের ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে হওয়ায় কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বলে জানান অপু। তার ভাষায়, ‘এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’

বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। এতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশিত হওয়ার পর থেকেই অপু বিশ্বাস ও সিনেমার পুরো ইউনিটকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এর আগে কলকাতা বিমানবন্দরে ফিরে খরাজ মুখার্জিও তাদের নিরাপদ থাকার কথা জানিয়েছিলেন।

এদিকে নেপালের ভয়াবহ পরিস্থিতির কারণে ‘শিকার’ সিনেমার শুটিং আপাতত স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী শুটিং সূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই