গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সমালোচনার জবাবে আইনি নোটিশ পাঠিয়ে বিতর্কে যশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০৬ এএম ২০২৬
সমালোচনার জবাবে আইনি নোটিশ পাঠিয়ে বিতর্কে যশ
ছবি

ছবি সংগৃহীত

মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’। তবে এবার সিনেমাটি নিজগুণে নয়, বরং এর নির্মাতাদের এক বিতর্কিত সিদ্ধান্তের কারণেই নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে। 

সিনেমাটি নিয়ে নেতিবাচক রিভিউ ও তীব্র সমালোচনা করায় একাধিক জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা যশ ও ছবিটির প্রযোজনা সংস্থা—যা কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে জন্ম দিয়েছে তীব্র ক্ষোভের। 

 

গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের এই সিনেমাকে ঘিরে অনেক চলচ্চিত্র সমালোচকই তুলেছেন অতিরিক্ত সহিংসতা, নারী চরিত্রের অবমূল্যায়ন এবং দুর্বল চিত্রনাট্যের অভিযোগ। তাদের ভাষ্য, আকর্ষণীয় সিনেম্যাটোগ্রাফি ও বাণিজ্যিক সিনেমার সব উপকরণ থাকা সত্ত্বেও বেখাপ্পা সম্পাদনা ও দুর্বল কাহিনির কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি।

আর এই ধরনের সমালোচনা প্রকাশ্যে আসার পরপরই শুরু হয় ইউটিউবার ও নেটিজেনদের কাছে আইনি নোটিশ পাঠানোর পালা।


সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন রিভিউয়ার নিশ্চিত করেছেন যে তারা আইনি নোটিশ পেয়েছেন। 

 

‘মুরুগল রোস্ট’ নামে পরিচিত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামী এবং সুরাজ কুমার নামের আরেক কনটেন্ট ক্রিয়েটর নিজেদের পাওয়া ইমেইলের স্ক্রিনশট প্রকাশ করে দেখিয়েছেন কীভাবে ‘আইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেড’ নামের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বিতর্কিত কনটেন্ট সরিয়ে ফেলার তাগিদ দিয়ে এসব নোটিশ পাঠানো হচ্ছে। 

নোটিশ পাওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক ইউটিউবার, তাদের অভিযোগ—পর্দায় নায়কোচিত চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা নেই সংশ্লিষ্টদের।


গত ২২ আগস্ট ব্যাঙ্গালুরুর একটি আদালত ‘টক্সিক’ সিনেমা সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য ছড়ানো ঠেকাতে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল। 

 

তবে সেই আদেশেই আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, নিরপেক্ষ রিভিউ কিংবা গঠনমূলক সমালোচনা এই স্থগিতাদেশের আওতাভুক্ত নয়। আদালতের এমন সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও সাধারণ রিভিউয়ারদের বেছে বেছে নোটিশ পাঠানোর ঘটনায় চলচ্চিত্রাঙ্গনে উঠছে নানা প্রশ্ন। 

 

এত বিতর্ক ও সমালোচনার মধ্যেও অবশ্য বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘টক্সিক’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছে সিনেমাটি।

ডিসি/আপ্র/২৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই