গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই : পপি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই : পপি
ছবি

সাদিকা পারভীন পপি

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। রুপালি পর্দা থেকে দীর্ঘ এই আড়ালে থাকা অভিনেত্রী সম্প্রতি নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়েছেন। 

 

তার ভাষায়, জীবনের বাকি সময়টা তিনি শান্তিতেই কাটাতে চান। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি বলেন, তিনি সুন্দরভাবে বাঁচতে চান এবং আল্লাহ-খোদার নাম নিয়ে জীবন কাটাতে চান। 

শুধু ধর্মীয় জীবনযাপনের প্রতি আকাঙ্ক্ষার কথাই নয়, তার এই বক্তব্যে চলচ্চিত্রের রঙিন জগৎ থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়ার একটি স্পষ্ট ইঙ্গিতও ফুটে উঠেছে। দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে পপি জানান, এখন তিনি জীবনের একেবারে ভিন্ন একটি অধ্যায়কে গুরুত্ব দিতে চান। 

 

এ প্রসঙ্গে পপি আরও বলেন, জীবনে যতটা পাপ কামিয়েছেন, তার সবকিছু ধুয়েমুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান তিনি। 

 

তার এই বক্তব্যে ফুটে উঠেছে জীবনের প্রতি এক গভীর আত্মবিশ্লেষণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। তবে অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপির অবস্থান সময়ের সঙ্গে কিছুটা পরিবর্তিত হয়েছে বলেও জানা যায়। ২০২৫ সালে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলে তা যেনতেন কোনো কাজ দিয়ে নয়, বরং সত্যিকারের ভালো কোনো কাজের মাধ্যমেই ফিরতে চান। তবে ২০২৬ সালের সাম্প্রতিক সময়ে তার চলচ্চিত্রে ফেরার বিষয়টি এখনও অনিশ্চিতই রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির। দীর্ঘ এই ক্যারিয়ারে বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি সমালোচক-প্রশংসিত বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। 

 

নিজের অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘ একটি বিরতি নিয়েছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এ সময় তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। 

 

পরে সুস্থ হয়ে উঠলেও ২০২১ সালের শুরু থেকেই গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দেন এই জনপ্রিয় নায়িকা। 

 

তার এই হঠাৎ অন্তর্ধান ঘিরে সে সময় নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছিল, মিডিয়াপাড়ায় চাউর হয়েছিল যে বিয়ে করে সংসারী হয়েছেন পপি। এরপর জানা যায়, তিনি এক পুত্রসন্তানের মা হয়েছেন, যার নাম রাখা হয়েছে আয়াত। বর্তমানে এই পুত্রের বয়স প্রায় ৪ বছর।

ডিসি/আপ্র/৩০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই