গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

দুই নায়িকার সঙ্গে কানাডায় জায়েদ খানের ‘ভায়োলেন্স’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
দুই নায়িকার সঙ্গে কানাডায় জায়েদ খানের ‘ভায়োলেন্স’
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি এবার কানাডায় গিয়ে নতুন একটি সিনেমায় নাম লেখালেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। 

নতুন এই সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন দুই নায়িকা অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক ও সংশ্লিষ্ট অভিনয়শিল্পীরা। সিনেমার শুটিং শুরু হওয়ার আগে দুই নায়িকার সঙ্গে একটি ফটোশুটেও অংশ নিয়েছেন জায়েদ খান। পাশাপাশি সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও প্রকাশ করেছেন তিনি।


এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, সিনেমাটি নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত, কারণ কানাডায় এই প্রথমবারের মতো এতটা পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে, যা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি জানান, পুরো টিম নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই এই কাজটি সম্পন্ন করবে এবং তিনি আশা করছেন শেষ পর্যন্ত দারুণ কিছুই উঠে আসবে এই সিনেমা থেকে। জানা গেছে, উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালি দর্শকদের কথা বিশেষভাবে মাথায় রেখেই নির্মিত হচ্ছে ‘ভায়োলেন্স’। 

 

সেই দর্শকদের রুচি, চাহিদা এবং বাস্তবতাকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এছাড়া সিনেমা নির্মাণে ব্যবহার করা হবে আধুনিক বিভিন্ন প্রযুক্তিও। শিগগিরই কানাডায় সিনেমাটির শুটিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এবার বড় পরিসরে উত্তর আমেরিকার বিভিন্ন লোকেশনে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খানকে।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে