গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হিমেলের পরিচালনায় ডিপজল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৪৮ এএম ২০২৬
হিমেলের পরিচালনায় ডিপজল
ছবি

ছবি সংগৃহীত

 ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চান পরিচালক হিমেল আশরাফ। শুধু পরিচালকই নন, হিমেলের পরিচালনায় কাজ করতে আগ্রহী ডিপজলও। দুজনের মধ্যে এ নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। 

 

তবে সিনেমাটি কোন ঈদে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

সম্প্রতি হিমেল আশরাফের নতুন সিনেমায় শাকিব খান ও ডিপজলকে একসঙ্গে দেখা যাবে- এমন খবর ছড়িয়ে পড়লে ঢালিউডে আলোচনা শুরু হয়। 

যদিও পরে পরিচালক নিজেই জানিয়েছিলেন, তার কোনো প্রকল্পে আপাতত শাকিব খান ও ডিপজল একসঙ্গে নেই। তবে ডিপজলকে নিয়ে সিনেমা করার বিষয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন হিমেল আশরাফ।


চ্যানেল আই অনলাইনকে হিমেল আশরাফ বলেন, “আমার সাথে ডিপজল ভাইয়ের প্রাথমিকভাবে কথা হয়েছে। আমরা একসাথে একটি সিনেমা করবো। আমি উনাকে নিয়ে কাজটি করতে চাই, ডিপজল ভাইও সেটি চান। এরকম আলোচনা আমাদের মধ্যে হয়েছে। 

এখন সেটা এই ঈদে নাকি কোন ঈদে, সময় এখনো চূড়ান্ত হয়নি।” শাকিব খান ও ডিপজলকে একসঙ্গে নিয়ে সিনেমার খবরটি আপাতত সত্যি না হলেও হিমেল আশরাফের সঙ্গে ডিপজলের সিনেমা করার আলোচনা রয়েছে- এটি নিশ্চিত করলেন পরিচালক নিজেই।

ডিসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই