গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরীমনির সাদা শাড়ির সাজে মুগ্ধ ভক্তরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩০ এএম ২০২৬
পরীমনির সাদা শাড়ির সাজে মুগ্ধ ভক্তরা
ছবি

ছবি সংগৃহীত

সাদা শাড়ি, গোলাপি পাড় আর খোলা আকাশ—সাদামাটা সাজেই ভক্তদের মুগ্ধ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন তিনি। ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।

ছবিগুলোতে পরীমনিকে সাদা শাড়ির সঙ্গে গোলাপি পাড়ে দেখা গেছে। খোলা আকাশের নিচে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অভিনেত্রীর হাসিমাখা অভিব্যক্তিও নজর কেড়েছে। ভারী সাজসজ্জা ছাড়াই ছবিতে তাকে প্রাণবন্ত ও সতেজ দেখাচ্ছে।

ছবিগুলো প্রকাশ করলেও কোনো ক্যাপশন দেননি পরীমনি। তবে তার ছবি নিয়েই মন্তব্য করেছেন ভক্তরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার সময়ের সঙ্গে তাকে আরো তরুণ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন।

এক ভক্ত মন্তব্য করেন, ‘পরী আপার দিন দিন বয়স কমে যাচ্ছে।’ আরেকজন লেখেন, ‘এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না।’ অনেকে ভালোবাসার প্রতীক দিয়ে অভিনেত্রীর নতুন সাজের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির ছবি প্রকাশ মানেই ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হওয়া। তার সাজ, পোশাক কিংবা নতুন কোনো লুক নিয়ে নিয়মিতই আলোচনা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বিশেষ করে সাদা শাড়িতে পরীমনির সরল উপস্থিতিই ছবিগুলোর মূল আকর্ষণ হয়ে উঠেছে। তারকাসুলভ ঝলমলে সাজের বদলে অপেক্ষাকৃত সাধারণ এই লুকে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত, কাজের খবর ও নিজের ছবি নিয়মিত অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ফলে তার নতুন পোস্ট প্রকাশের পর তা দ্রুতই ভক্তদের নজর কাড়ে।

এসি/আপ্র/০১/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই