গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
ছবি

ছবি সংগৃহীত

জীবনের চার দশক পেরিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। তবে বয়সের ছাপ যেন তার সৌন্দর্যে খুব একটা পড়েনি। তার জীবনযাপন ও মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে এর রহস্য। কুসুমের কাছে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মানসিক প্রশান্তিও গুরুত্বপূর্ণ। তাই কীভাবে সুখী ও প্রফুল্ল থাকা যায়, সে বিষয়ে নিজের জীবনদর্শন ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। ছবিতে তাকে দেখা যায় স্নিগ্ধ রূপে। ছবির সঙ্গে দেওয়া বার্তায় চল্লিশোর্ধ্ব বয়সে মানসিক প্রশান্তি ও সুন্দর থাকার চারটি মন্ত্র তুলে ধরেছেন তিনি।

কুসুমের প্রথম মন্ত্র ইতিবাচক মানসিকতা। তার মতে, কাউকে ঘৃণা না করে ভালোবাসতে হবে। তবে নিজের মনকে কলুষিত হওয়া থেকে বাঁচাতে নেতিবাচক মানুষ ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে।

দ্বিতীয় মন্ত্র হিসেবে তিনি অসম্মান বা অবমূল্যায়নের আশঙ্কা রয়েছে—এমন জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

তৃতীয় মন্ত্র হলো মুগ্ধ হওয়ার ক্ষমতা ধরে রাখা এবং প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখা। আর চতুর্থ মন্ত্র হিসেবে নিয়মিত প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার কথা বলেছেন তিনি।

নিজের পোস্টে কুসুম শিকদার লিখেছেন, ‘চল্লিশ ঊর্ধ্ব জীবনে খুশি এবং সুন্দর থাকার মূল মন্ত্র হলো—ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে। তবে নেতিবাচক শক্তির সঙ্গ পরিত্যাগ করতে হবে, তা না হলে মন কলুষিত হবে।’

এরপর তিনি লেখেন, ‘অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা যেখানে, না যাওয়াই ভালো সেখানে।’ তৃতীয় মন্ত্র হিসেবে তিনি উল্লেখ করেন, ‘মুগ্ধ হওয়ার ক্ষমতা এবং রোজ নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে।’ সবশেষে বলেন, ‘প্রায়ই প্রকৃতির কাছে যেতে হবে।’

কুসুমের এই পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে তার চিন্তাধারার প্রশংসা করেন অনুরাগী ও নেটিজেনরা। অনেকেই মন্তব্য করে জানান, অভিনেত্রীর দেওয়া চারটি বার্তা শুধু চল্লিশোর্ধ্বদের জন্য নয়; বরং যেকোনো বয়সে সুখী ও মানসিকভাবে প্রশান্ত জীবনযাপনের জন্যও তা অনুসরণযোগ্য।

এসি/আপ্র/০৭/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই