গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক যুগ পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৭ এএম ২০২৬
এক যুগ পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী
ছবি

ছবি সংগৃহীত

কলকাতার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী দীপক অধিকারী দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ এক যুগ পর একসঙ্গে ফিরছেন বড় পর্দায়। ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে এই জনপ্রিয় জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে দর্শকদের সামনে। সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। 

প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ড দীর্ঘ এই টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি ফুটে উঠেছে নায়িকা শুভশ্রীর সঙ্গে তার রসায়নও। তবে টিজারের সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য—খলনায়কের চরিত্রে সিনেমায় প্রত্যাবর্তন ঘটছে তার। 

বিশেষভাবে নজর কেড়েছে তার লালচে-সোনালি চুল এবং চোখে থাকা লাল গ্লাসের চশমা। সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, সিনেমাটির প্রথম গান ‘তোর শুধু তোর’-এর টিজারও প্রকাশিত হয়েছে গত শনিবার।

 


গানের টিজার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেব-শুভশ্রী লেখেন, কিছু সম্পর্ক কখনো একেবারে মিলিয়ে যায় না, বরং সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই স্মরণ করেছেন এই দুই তারকার অতীত সম্পর্কের কথা। 

সময়ের সঙ্গে সঙ্গে দেব ও শুভশ্রী দুজনেই জীবনে অনেকটাই পরিণত হয়েছেন। সিনেমার প্রথম আনুষ্ঠানিক প্রচারণার দিনে দেব বলেন, শুভশ্রী বর্তমানে যতটা পরিণত ও বুদ্ধিদীপ্ত হয়ে উঠেছেন, সেই সময়ে যদি তিনি এমনটা হতেন, তাহলে হয়তো বাস্তব জীবনেও তাদের সম্পর্কের সমীকরণটা ভিন্ন কিছু হতে পারত।

 


উল্লেখ্য, দেব ও শুভশ্রী প্রথম জুটি বাঁধেন ২০০৯ সালে, এরপর টানা কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শক মাতিয়ে রাখেন তারা। তবে ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই এই জুটির ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরে। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘দেশু ৭’। 

এই সিনেমার মাধ্যমে প্রযোজনা ও অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ ঘটছে দেবের। দেব নিজে জানিয়েছেন, ‘দেশু ৭’ নিছক একটি প্রেমের গল্প নয়, বরং এটি অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর একটি সম্পূর্ণ সিনেমা।

ডিসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই