গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আত্মা ও নাজনীন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫৯ এএম ২০২৬
আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম আত্মা ও নাজনীন
ছবি

কার্ড ছবি

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অনলাইনে আয়োজিত আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করেছে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। গত রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনআরবি নিউজের ফেসবুক সরাসরি সম্প্রচারে লন্ডন থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক আহমেদ মোসলেহ উদ্দীন ও সম্পাদক ওমর আলী। খবর: এনআরবি নিউজ।

মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা বিভাগের প্রথম হয়েছেন বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আত্মা খান। একই বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাজনীন আজাদ। দ্বিতীয় হয়েছেন রংপুরের শ্রাবন্তী আক্তার জিনিয়া এবং তৃতীয় হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি বিএড কলেজের ছাত্রী পৌলমী মুখার্জী।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার কৌশিকী সিংহ। দ্বিতীয় হয়েছেন ঢাকার ভিকারুন নিসা নূন স্কুলের ছাত্রী রাদিয়া ইসলাম হৃদি এবং তৃতীয় হয়েছেন ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী চাঁদনী রায়। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা কুন্ডু।

প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগীদের বিভাগে প্রথম হয়েছেন খুলনার অনির্বাণ বিশ্বাস, দ্বিতীয় কলকাতার অনামিভা রায় এবং তৃতীয় জামালপুরের এ এম প্রচ্ছদ। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আহলিয়ান জায়েদিন।

সর্বসাধারণ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার তৃষনা রাণী রায়, দ্বিতীয় কলকাতার শালিনী লোধ এবং তৃতীয় মুন্সীগঞ্জের এস এম মনির। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন আসামের শিলচরের শর্মিষ্ঠা দাস পুরকায়স্থ।

বিশেষ পুরস্কার বিভাগে প্রথম হয়েছেন টাঙ্গাইলের সন্দীপা পোদ্দার, দ্বিতীয় বরিশালের আলআমিন হোসেন এবং তৃতীয় রংপুরের মারিয়া আক্তার। এ বিভাগে জনপ্রিয়তায় বিজয়ী হয়েছেন সুনামগঞ্জের মহাশ্বেতা রাই।

বাংলা গানকে নতুন প্রজন্মের কণ্ঠে ধারণ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ১ জুন এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে প্রতিযোগিতাটির আয়োজন করে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে বাংলাদেশ ও ভারতের সম্ভাবনাময় শিল্পীরা অংশ নেন।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মঞ্জুশা চক্রবর্তী, রাশেদা বেগম, মৌ মিত্র, চন্দনা দাস, অরুন্ধতী দত্ত ও বরুণ চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী উম্মে রুমা ট্রফি। বিচারকমণ্ডলীর প্রধান ছিলেন অধ্যাপক ড. সন্দীপক মল্লিক।

বিজয়ীদের নিয়ে শিগগিরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নূরুন নবী।

দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে এনআরবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের এক যুগ ধরে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিযোগিতার পরিচালক ও আবাসিক সম্পাদক সাহানার খাতুন।
সানা/আপ্র/৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই