গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষোভ মেয়ের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৪:০৪ এএম ২০২৬
রুনা লায়লার অসুস্থতা নিয়ে গুজব, ক্ষোভ মেয়ের
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে দাবি করা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। এমন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শিল্পীর একমাত্র মেয়ে তানি লায়লা। 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি পোস্টের ছবি শেয়ার করে তানি লায়লা অভিযোগ করেন, সামান্য অর্থ উপার্জনের আশায় এআই দিয়ে তৈরি ভিডিও, ছবি ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তানি লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ঠ হয়ে পড়েছি! 

আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব- একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এই বাজে কাজ বন্ধ করে।’


তিনি আরো লেখেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন, অথচ মানুষ এখনো তাকে এভাবেই অসম্মান করে চলেছে- কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’ রুনা লায়লা সুস্থ রয়েছেন জানিয়ে তানি লায়লা বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই- এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’ 

 

সর্বশেষ তানি লায়লা লেখেন, ‘আর সহ্য করা যাচ্ছে না... যারা রুনা লায়লাকে অনুসরণ করেন, দয়া করে এ ধরনের অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করুন। ধন্যবাদ, আমার ক্ষোভ প্রকাশ এখানেই শেষ।’


তবে রুনা লায়লাকে ঘিরে এমন গুজব এবারই প্রথম নয়। চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একই ধরনের ভুয়া খবরের শিকার হয়েছিলেন এই কিংবদন্তি শিল্পী। সেবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। 

 

পরে বিষয়টি যে পুরোপুরি গুজব, তা নিজেই নিশ্চিত করেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তার সুস্থতার খবর জানান।

ডিসি/আপ্র/০৯/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই