গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিমি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫৪ এএম ২০২৬
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিমি
ছবি

ছবি সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টালিউড। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা দিয়ে দর্শকের নজর কাড়ার পর শাকিব খানের ‘তুফান’ সিনেমাতেও অভিনয় করে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মিমি—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। টালিউডের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ডিসেম্বরেই হতে পারে তার বিয়ে। চোখজুড়ানো পাহাড়ের কোলে কালিম্পংয়ে বসতে পারে বিয়ের জমকালো আসর।

কাকে বিয়ে করছেন মিমি? গুঞ্জন রয়েছে, পাত্র অভিনয় জগতের কেউ নন। তিনি ভারতের নৌবাহিনীতে কর্মরত। তার নাম সিদ্ধার্থ। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মিমি।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। গতানুগতিক ধারার বাইরে গিয়ে অভিনয় দক্ষতার মাধ্যমে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতির ময়দানেও পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক নতুন কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন সিনেমাটির।

পেশাগত ব্যস্ততার মধ্যেই নীরবে বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি বিনোদন জগতের একটি অংশের। যদিও এ বিষয়ে মিমির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভক্তদের ধারণা, খুব শিগগিরই নিজের মুখেই সুখবরটি জানাবেন এই অভিনেত্রী।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই