গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কমলা গাউনে মুগ্ধতা ছড়ালেন সাফা কবির

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪১ এএম ২০২৬
কমলা গাউনে মুগ্ধতা ছড়ালেন সাফা কবির
ছবি

ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয়ের পাশাপাশি রূপ ও ফ্যাশনেও ভক্তদের মুগ্ধ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এবার কমলা রঙের গাউনে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের নজর কেড়েছেন সাফা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে সাফাকে দেখা যায় কমলা রঙের হাতাকাটা গাউনে। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

দিনের আলোয় ঘরের ভেতরের পরিবেশে তোলা ছবিগুলোতে সাফার সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। হালকা সাজ, স্বাভাবিক অভিব্যক্তি ও স্টাইলিশ পোশাকে তাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল।

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই সাফার রূপ ও পোশাকের প্রশংসা করেছেন। কেউ ভালোবাসা জানিয়েছেন, আবার কেউ মন্তব্যে প্রকাশ করেছেন মুগ্ধতা।

নাটক, টেলিফিল্ম ও অনলাইনভিত্তিক বিভিন্ন মাধ্যমে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন সাফা কবির। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন সময় আলোকচিত্রীর ক্যামেরায় তোলা ছবি ও ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।

কমলা গাউনে প্রকাশ করা নতুন ছবিগুলোতেও সাফার পরিচিত আকর্ষণ ও স্বাভাবিক সৌন্দর্যের ঝলক দেখা গেছে। ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসাই যেন তার প্রমাণ।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিয়েছে ডেনিশ নির্মাতা ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই