গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
ছবি

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

বয়স ৩৯। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স চারের দশক ছুঁইছুঁই করলেও রূপ-লাবণ্যে এখনো তিনি যেন পঁচিশের তরুণী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) তেমন নজরকাড়া রূপেই হাজির হলেন কলকাতায় হইচই-এর অনুষ্ঠানে। 

 

লাল গাউনে চেনা শরীরী হিল্লোলে মুগ্ধ করলেন উপস্থিত সবাইকে। অনুষ্ঠানের ছবি-ভিডিওতে ভালোলাগা প্রকাশ করছেন নেটিজেনরাও। এদিকে হইচইয়ের সে আয়োজন থেকেই মিলল নতুন খবর। ফের ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী। 

বাংলার জনপ্রিয় রূপকথার গল্পকে পর্দায় তুলে আনেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে চমকে দেন শ্রাবন্তী। সেই সাফল্যের পর পুনরায় ফিরছেন ‘ঠাকুমা’ শ্রাবন্তী। তবে এবার বদলেছে পরিচালক। 

এবার সিরিজটি বানাবেন জয়দীপ মুখার্জি। আর ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই থাকছেন দিব্যাণী মণ্ডল। প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও রয়েছেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হন। ফলে এবার আর তাকে দেখা যাবে না। এ নিয়ে দর্শকের মনেও দুঃখবোধ রয়েছে।


হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। প্রত্যাশা করেন, এই কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নেবে।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
০১ অক্টোবর ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বর...

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
০১ অক্টোবর ২০২৬

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবে...

পূজার মনে পুজোর আমেজ
০১ অক্টোবর ২০২৬

পূজার মনে পুজোর আমেজ

আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এম...

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
০১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে