গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
ছবি

ছবি সংগৃহীত

শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত কনটেন্টে ছেয়ে যাচ্ছে অন্তর্জাল। এ নিয়ে অনেক তারকাই সরব হচ্ছেন, ব্যবস্থাও নিচ্ছেন। 

এবার ভারতের আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী কৃতি স্যানন। নিজের ডিজিটাল স্বত্বা সুরক্ষার আবেদন করেছেন দিল্লি হাইকোর্টে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। 

 

এ সময় ব্যক্তিস্বত্বার অধিকার নিয়ে আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দিতে কৃতির আইনজীবীদের নির্দেশ দেন আদালত।


অভিনেত্রীর আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর। 

তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট, ডিপফেক, ডিজিটাল ছদ্মপরিচয়ের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। ভুয়া পণ্যের প্রচারে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয় নিয়েও আদালতে মামলা হচ্ছে। 

 

কৃতির আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়েছেন আদালত থেকে। কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। 

 

১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি খুব একটা সুবিধা করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। সিনেমায় কৃতির সঙ্গে আছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি
১৭ অক্টোবর ২০২৬

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়...

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
১৭ অক্টোবর ২০২৬

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদ...

বিরতির পর দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান
১৭ অক্টোবর ২০২৬

বিরতির পর দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান

দেশীয় টেলিভিশন নাটকের একসময়কার নিয়মিত মুখ রিচি সোলায়মান। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে দীর...

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে