গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৩ এএম ২০২৬
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
ছবি

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের নিয়ে বেশ আলোচনা। বৃহস্পতিবার আদনানের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক আবহে স্থিরচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। অপু ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে 

আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’ একই রকম স্থিরিচিত্র প্রকাশ করেন আদনানও। সেখানে তিনি জানান, অপুর সঙ্গে লাইফের সেকেন্ড ইনিংস শুরু করলেন তিনি। 

 

পোস্টে আদনান অপুকে সম্বোধন করেছেন ‘প্রফেসর’ বলে। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’


ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা? 

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সে সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে ফটোশুটটি। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। 

তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’


১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। 

 

অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি
১৭ অক্টোবর ২০২৬

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়...

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
১৭ অক্টোবর ২০২৬

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত ক...

বিরতির পর দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান
১৭ অক্টোবর ২০২৬

বিরতির পর দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান

দেশীয় টেলিভিশন নাটকের একসময়কার নিয়মিত মুখ রিচি সোলায়মান। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে দীর...

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে