গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন: পরীমণি
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে অভিনেত্রীদের ডিপফেক ভিডিও ঘিরে তৈরি হচ্ছে নানা বিতর্ক। 

এবার এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তার অভিযোগ, একটি টেলিভিশন চ্যানেলের পেজ থেকে ভিডিও ছড়িয়ে পড়ার পর তার স্বাভাবিক জীবন, কাজ ও মানসিক শান্তি ব্যাহত হচ্ছে। 

এ ঘটনায় শুধু দুঃখ প্রকাশ করেই দায় এড়ানো যায় কি না, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে পোস্ট করতে পারছেন না তিনি। 

 

এমনকি তার সন্তানদের ছবিতেও নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের পেজ হ্যাক করে ভিডিওগুলো পোস্ট করা হয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশও করে তারা।


তবে চ্যানেলটির এই দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন পরীমণি।

তার দাবি, ভিডিওটি অনেক আগে থেকেই অনলাইনে ছিল। কিন্তু টেলিভিশন চ্যানেলটির পেজের মাধ্যমে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে তাকে নতুন করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। পরে লাইভটি মুছে দেন তিনি। 

 

শনিবার সকালে একটি স্ট্যাটাসে লাইভটি মুছে দেওয়ার কথা জানান। পাশাপাশি নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে টেলিভিশন চ্যানেলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এই চিত্রনায়িকা। 

স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘ডিয়ার ... টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’


নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কোনো পোস্ট করতে পারছি না। হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’ 

এ ঘটনায় কী করবেন, তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন পরীমণি। তার প্রশ্ন, ‘কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কী বাকি থাকল আর।’

 

ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের বক্তব্যের প্রসঙ্গ টেনে পরীমণি লেখেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’ 

প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি অভিনয় করেছেন একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। একই নির্মাতার ‘স্বপ্নজাল’ নামের একটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন পরীমণি।

ডিসি/আপ্র/১৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
১৭ অক্টোবর ২০২৬

অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদ...

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
১৭ অক্টোবর ২০২৬

এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন

শোবিজ তারকাদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এআই। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে এআই দিয়ে বিকৃত ক...

বিরতির পর দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান
১৭ অক্টোবর ২০২৬

বিরতির পর দীর্ঘ ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান

দেশীয় টেলিভিশন নাটকের একসময়কার নিয়মিত মুখ রিচি সোলায়মান। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে দীর...

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে