গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২৯ এএম ২০২৬
মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
ছবি

ছবি সংগৃহীত

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তরাখণ্ডের তেহরিতে কুঞ্জাপুরি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার সময়ে তাকে মাঝপথে থামিয়ে দেন সেই রাজ্যের মন্ত্রী সুবোধ উনিয়াল। 

দালের মেহেন্দির বিরুদ্ধে মঞ্চে মদ্যপ অবস্থায় গান গাওয়ার অভিযোগ তোলেন তিনি। মন্ত্রীর বক্তব্য, দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় গান গাওয়া অনুচিত।


ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অনুষ্ঠানের মাঝেই মঞ্চে উঠে আসেন উত্তরাখণ্ডের ক্যাবিনেট মন্ত্রী সুবোধ উনিয়াল। যিনি নরেন্দ্রনগরের বিধায়কও। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি প্রকাশ্যেই গায়কের গান গাওয়া নিয়ে আপত্তি জানান।


তার অভিযোগ, মদ্যপান করে এমন একটি ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়া ঠিক নয়। 

মন্ত্রীর বক্তব্য, নবরাত্রিতে দূর্গার অনুষ্ঠান চলছে, সেখানে মদ্যপান করে গান গাওয়া অনুচিত। শুধু তাই নয়, অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই যে গায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, সে কথাও মনে করিয়ে দেন তিনি। 

ঘটনার যে ভিডিওটি ছড়িয়েছে, সেখানে মন্ত্রীকে দালের মেহেন্দির উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি ঠিক করে কথাই বলতে পারছেন না, গান গাইবেন কী করে?’ তার অভিযোগ, শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। 

 

অথচ তার পারফরম্যান্সে দর্শকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। অন্যদিকে, ভিডিওতে দালের মেহেন্দিকে মন্ত্রীর কাছে অনুরোধ জানাতে দেখা যায়। হাতজোড় করে তিনি বলেন, ‘স্যার, আমি হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে মঞ্চ থেকে চলে যান।’ 

মঞ্চে এই কথোপকথনের পরই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডিসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি
২০ অক্টোবর ২০২৬

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্...

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু
২০ অক্টোবর ২০২৬

মাইলসের হামিনের নতুন পথচলা শুরু

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে