গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
ছবি

ছবি সংগৃহীত

একসময় নিয়মিত পর্দায় দেখা গেলেও বর্তমানে আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই ব্যস্ততা কমেছে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের গ্ল্যামার দুনিয়ায় অনিয়মিত হলেও কর্পোরেট দুনিয়ায় বেড়েছে তার ব্যস্ততা। তাই অভিনয়কে আপাতত ‘সেকেন্ড অপশন’ হিসেবে দেখছেন এই অভিনেত্রী। 

জানা গেছে, গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন প্রভা। বর্তমানে অভিনয়কে প্রধান পেশা হিসেবে না দেখে ‘সেকেন্ড অপশন’ হিসেবে বিবেচনা করছেন তিনি। অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত কাজ করা নিয়ে তার কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ভিন্নধর্মী চরিত্র কিংবা উপযুক্ত পারিশ্রমিক পেলেই কাজ বেছে নেন এই অভিনেত্রী।


এরই মধ্যে সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করেছেন প্রভা। 

এর মধ্যে একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটির দৃশ্যধারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হবে বলে জানা গেছে। 

এ ছাড়া সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নামের একটি নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন প্রভা। এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নামের আরেকটি নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। 

 

পাশাপাশি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তেও অভিনয় করছেন প্রভা। নাটকটি বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হচ্ছে।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মায়ের আশীর্বাদে মুছে যাক অশুভ শক্তি ও সব অন্ধকার: মন্দিরা
২১ অক্টোবর ২০২৬

মায়ের আশীর্বাদে মুছে যাক অশুভ শক্তি ও সব অন্ধকার: মন্দিরা

শারদীয় দুর্গাপূজার উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের রঙে মুখর চারপ...

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’
২১ অক্টোবর ২০২৬

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

তিন দিন আগেই উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে চমক দেখিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সি...

ভেপিংয়ের অভ্যাসে বদলে গেছে কণ্ঠস্বর, আক্ষেপ সেলেনা গোমেজের
২১ অক্টোবর ২০২৬

ভেপিংয়ের অভ্যাসে বদলে গেছে কণ্ঠস্বর, আক্ষেপ সেলেনা গোমেজের

ভেপিংয়ের অভ্যাসের কারণে নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল...

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
২১ অক্টোবর ২০২৬

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়ালেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। অভিনেতা ব্রেট গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই