গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১০ এএম ২০২৬
এবার লন্ডনের উৎসবে বাংলাদেশের ‘দেলুপি’
ছবি

ছবি সংগৃহীত

তিন দিন আগেই উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে চমক দেখিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। মর্যাদাপূর্ণ এ উৎসবে এমন স্বীকৃতি নিঃসন্দেহে বড় ব্যাপার। 

সেই রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর এলো ‘দেলুপি’ শিবিরে। এবার লন্ডনের একটি উৎসবে দেখানো হবে সিনেমাটি। লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় প্রদর্শিত হবে এটি।


মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে খবরটি জানান নির্মাতা তাওকীর। তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যায় হবে ‘দেলুপি’র প্রদর্শনী। তবে টিম থেকে তারা কেউই এতে অংশ নিতে পারছেন না। সে জন্য লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দলেবলে গিয়ে সিনেমাটি দেখেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 

 

এর আগে আরও অনেক উৎসবেই অংশ নিয়েছিল ‘দেলুপি’। 

এমনকি নেদারল্যান্ডের বিখ্যাত রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। ভূয়সী প্রশংসা পেয়েছিল ইতালির কারাভান উৎসবেও। ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’। 

 

এতে অভিনয়ও করেছেন সেখানকার স্থানীয় মানুষেরা। চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানায় দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।


ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মায়ের আশীর্বাদে মুছে যাক অশুভ শক্তি ও সব অন্ধকার: মন্দিরা
২১ অক্টোবর ২০২৬

মায়ের আশীর্বাদে মুছে যাক অশুভ শক্তি ও সব অন্ধকার: মন্দিরা

শারদীয় দুর্গাপূজার উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের রঙে মুখর চারপ...

ভেপিংয়ের অভ্যাসে বদলে গেছে কণ্ঠস্বর, আক্ষেপ সেলেনা গোমেজের
২১ অক্টোবর ২০২৬

ভেপিংয়ের অভ্যাসে বদলে গেছে কণ্ঠস্বর, আক্ষেপ সেলেনা গোমেজের

ভেপিংয়ের অভ্যাসের কারণে নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল...

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
২১ অক্টোবর ২০২৬

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়ালেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ। অভিনেতা ব্রেট গ...

অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
২১ অক্টোবর ২০২৬

অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!

একসময় নিয়মিত পর্দায় দেখা গেলেও বর্তমানে আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই ব্যস্ততা কমেছে। লাই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই