গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৫ এএম ২০২৬
অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম
ছবি

ছবি সংগৃহীত

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলমজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গত ১৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছিলেন তিনি।

তবে ভাগ্য সহায় হয়নি তার। তিনি বিএনপি থেকে মনোনয়ন পাননি।ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এলিজা জামানকে বেছে নিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মনোনয়নপত্র কিনে ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছিলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলিটিক্যাল এডুকেটর, মেঘনা আলম। আলহামদুলিল্লাহ।’মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বিএনপি প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখাও করেন। এসময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে তিনি চমকে দেন। যদিও মেঘনা আলম দাবি করেন, তিনি ইচ্ছে করে খালেদা জিয়া সাজেননি। নিজেকে মার্জিতভাবে হাজির করতে গিয়ে সেটা প্রয়াত প্রধানমন্ত্রীর মতো দেখাচ্ছে। তবে মনোনয়ন না পাওয়া নিয়ে এখনো মুখ খুলেননি মেঘনা।প্রসঙ্গত, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)।

আগামীকাল (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়
২৬ অক্টোবর ২০২৬

ঋতুস্রাবের সময় স্ত্রী রাশমিকার পাশে যেভাবে থাকেন বিজয়

ঋতুস্রাবের সময় শারীরিক যন্ত্রণা ও মানসিক অস্বস্তিতে ভোগেন অনেক নারী। ব্যতিক্রম নন অভিনেত্রী রাশমিকা...

মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান এই অভিনেত্রী
২৬ অক্টোবর ২০২৬

মৃত্যুর পর জৈব সার হয়ে গাছের মাঝে বাঁচতে চান এই অভিনেত্রী

মৃত্যুর পর কেউ দাহ হতে চান, কেউ বেছে নেন সমাহিত হওয়ার পথ। তবে হলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী কিম নোভা...

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশে...

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল
২৫ অক্টোবর ২০২৬

৩ কোটি রুপির সিনেমার আয় ১১৩ কোটি ছাড়াল

মাত্র ৩ কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরালি’ আয় করেছে ১১৩ কোটির বেশি। স্বল্প বাজেট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে