গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বাংলাদেশের ‘মাস্টার’ পুরস্কার জিতল রটারড্যাম উৎসবে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৫৩ এএম ২০২৬
বাংলাদেশের ‘মাস্টার’ পুরস্কার জিতল রটারড্যাম উৎসবে
ছবি

ছবি সংগৃহীত

 বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’ পুরস্কার পেল নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) থেকে। উৎসবের ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালতি এই সিনেমাটি। এই পুরস্কার ঘোষণা করা হয় শুক্রবার রাতে। সেখানে পরিচালক সুমিতের হাতে তুলে দেওয়া হয় পুরস্কাটি। 

পুরস্কার জিততে ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয় সিনেমাটিকে। পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। অভিনন্দন আমাদের পরিচালক ও পুরো টিমকে। দেশের জন্য দারুণ একটি দিন।”


‘মাস্টার’ এর পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে এর আগে জানিয়েছিলেন, উৎসবের আগের দিন ২৮ জানুয়ারি তিনিসহ সিনেমার অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম উৎসবের উদ্দেশে দেশ ছাড়েন। উৎসবে সিনেমাটি ফ্রেব্রুয়ারির ১, ২, ৪ দেখানো হয়েছে। এই সিনেমার শেষ প্রদর্শনী রয়েছে শনিবার।


কী আছে ‘মাস্টার’ সিনেমায়: ‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জহিরের উত্থানের গল্প। যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবারই তার পুরো পৃথিবী।


জনগণের সমর্থন নিয়ে তিনি মোহগঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। ক্ষমতার সঙ্গে আসে নানা ধরনের চাপ। নির্বাচনে সহায়তাকারীরা একে একে অন্যায্য সুবিধা চাইতে থাকে। 

কাউকে না বলতে পারেন না জহির, আবার তার বিবেকও সায় দেয় না। এই দ্বন্দ্ব বদলে দেয় তাকে। আদর্শবাদ দিয়ে শুরু হওয়া যে পথচলা, তা ধীরে ধীরে রূপ নেয় কর্তৃত্ববাদী মানসিকতায়। শিক্ষক জহিরের সরল জীবন জড়িয়ে পড়ে জটিল এক বাস্তবতায়। 

এমনই গল্পে এগিয়ে যায় সিনেমাটি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম। 

রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে। চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য; সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ। প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। 

 

সুমিতের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’। সরকারি অনুদানে নির্মিত ‘নোনাজলের কাব্য’ ২০২১ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতে নেয়।

 

ডিসি/আপ্র/০৭/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে