গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

আমির-কারিশমার চুমুর দৃশ্য ধারণে লেগেছিল তিন দিন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২৪ এএম ২০২৬
আমির-কারিশমার চুমুর দৃশ্য ধারণে লেগেছিল তিন দিন
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’। ধর্মেশ দর্শন পরিচালিত এ ছবিতে জুটি বেঁধেছিলেন আমির খান ও কারিশমা কাপুর। মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছবিটির বেশ কিছু দৃশ্য দর্শকদের মনে জায়গা করে নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল আমির ও কারিশমার দীর্ঘ চুম্বন দৃশ্যটি।

পর্দায় কয়েক মুহূর্তের এই রোমান্টিক দৃশ্য ধারণ করতে নির্মাতাদের সময় লেগেছিল টানা তিন দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটির পরিচালক ধর্মেশ দর্শন জানিয়েছেন, দৃশ্যটির শুটিং করতে পুরো দলকে বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ভারতের উটির কনকনে ঠান্ডার মধ্যে দৃশ্যটির শুটিং হয়েছিল। প্রবল বাতাস, ঠান্ডা পানি ও কুয়াশার মধ্যে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলত শুটিং। শটের ফাঁকে ঠান্ডায় কাঁপতে হতো অভিনেতা-অভিনেত্রীদেরও।

কারিশমা কাপুরের জন্য দৃশ্যটি ছিল আরো বেশি চ্যালেঞ্জের। কারণ, এর আগে কোনো সিনেমায় পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করেননি তিনি। অভিনেত্রীর স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রেখে সেটে বিশেষ ব্যবস্থা করেছিলেন পরিচালক।

কারিশমার মা ও প্রবীণ অভিনেত্রী ববিতা কাপুরকে শুটিং সেটে উপস্থিত থাকার অনুরোধ জানান ধর্মেশ দর্শন। দৃশ্যটির পুরো বিষয়টিও তিনি ববিতাকে বুঝিয়ে দিয়েছিলেন। শুটিংয়ের তিন দিনই মেয়ের পাশে ছিলেন ববিতা। কারিশমার অস্বস্তি ও বাড়তি চাপ এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান পরিচালক।

এদিকে, ছবির প্রযোজকেরা আমির ও কারিশমার চুম্বন দৃশ্যটি প্রচারের জন্য পোস্টারে ব্যবহার করতে চেয়েছিলেন। তবে পরিচালক ধর্মেশ দর্শন তাতে রাজি হননি। শেষ পর্যন্ত দৃশ্যটি পোস্টারে জায়গা না পেলেও সিনেমা মুক্তির পর দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে আসে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ‘রাজা হিন্দুস্তানি’র সেই চুম্বন দৃশ্য বলিউডের অন্যতম আলোচিত রোমান্টিক দৃশ্য হিসেবে স্মরণ করা হয়।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ
৩১ অক্টোবর ২০২৬

অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

অসাম্প্রদায়িক, শোষণহীন ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়...

ছয় বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবির-লালন ভাবসংগীত উৎসব
৩১ অক্টোবর ২০২৬

ছয় বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবির-লালন ভাবসংগীত উৎসব

অহিংস বিশ্ব বিনির্মাণের প্রত্যয়ে ভাবসংগীতের মাধ্যমে মানবতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়া...

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই