গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:০৩ এএম ২০২৬
অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ
ছবি

ছবি সংগৃহীত

অসাম্প্রদায়িক, শোষণহীন ও সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী আয়োজন। মাহমুদ সেলিম ও অমিত রঞ্জন দের নেতৃত্বাধীন সংগঠনটির এ কর্মসূচির সমাপ্তি ঘটে শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে।

এবারের আয়োজনের স্লোগান ছিল ‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর পৃথক স্থানে উদীচী শিল্পীগোষ্ঠীর দুই অংশ তাদের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। মাহমুদ সেলিমের নেতৃত্বাধীন অংশটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করে।

শুক্রবার দ্বিতীয় দিনের আলোচনা সভায় ছায়ানটের সভাপতি সরওয়ার আলী বলেন, স্বাধীনতার আগে থেকেই উদীচী ও ছায়ানট অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে আসছে। সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। অন্ধকারের অপশক্তি বারবার দুই সংগঠনের ওপর আঘাত হেনেছে। সবশেষ গত ডিসেম্বরেও উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু এত প্রতিকূলতার পরও উদীচী থেমে যায়নি, ভবিষ্যতেও থামবে না।

ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহীর শাহরিয়ার রেজা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও এ দেশের মাটিতে একজন মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়া হয়। স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তি কে প্রকৃত মুক্তিযোদ্ধা আর কে ভুয়া, তা নির্ধারণের দুঃসাহস দেখাচ্ছে। এ পরিস্থিতি অতিক্রম করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উদীচীর জন্মলগ্ন থেকে আদর্শিক লড়াই অব্যাহত রাখার কথা তুলে ধরে অধ্যাপক নিরঞ্জন অধিকারী বলেন, উদীচী কখনোই তার মূল লক্ষ্য থেকে পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না।

সংগঠনের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, মুক্তিযুদ্ধের চার মূলনীতি ও বাহাত্তরের সংবিধানের প্রতি উদীচী গঠনতান্ত্রিকভাবেই দায়বদ্ধ। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দেশের সার্বভৌমত্বকে সাম্রাজ্যবাদী চক্রান্ত থেকে রক্ষায় উদীচীর শিল্পীরা আমৃত্যু কাজ করবেন।

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, প্রগতির মশাল জ্বালিয়ে দেশের সংকটময় মুহূর্তে মানুষকে দিকনির্দেশনা দেওয়ার কাজ অব্যাহত রাখবে উদীচী।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন খান আসাদুজ্জামান মাসুম, প্রণয় সাহা, প্রবীর সরদার ও খেলাঘরের প্রতিনিধিরা। আলোচনা পর্ব পরিচালনা করেন প্রদীপ ঘোষ।

এর আগে বিভিন্ন মেয়াদের শিল্পী ও সংগঠকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী। সাংস্কৃতিক পর্বে মাহমুদ সেলিমের গ্রন্থনা ও নির্দেশনায় পরিবেশিত হয় উদীচীর বিশেষ প্রযোজনা ‘প্রগতির পদাতিক’।

এ ছাড়া শান্ত-মারিয়াম ড্যান্স একাডেমির নৃত্য পরিবেশনা, বেলায়েত হোসেনের নির্দেশনায় উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের ‘আমার মাটি আমার মোহনা’ পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন অর্জুন বিশ্বাস, অরুনিমা আহমেদ প্রথমাসহ একাধিক শিল্পী। কথক আবৃত্তি চর্চা কেন্দ্রের সম্মেলক আবৃত্তি এবং উদীচীর ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
সানা/আপ্র/৩১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ছয় বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবির-লালন ভাবসংগীত উৎসব
৩১ অক্টোবর ২০২৬

ছয় বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবির-লালন ভাবসংগীত উৎসব

অহিংস বিশ্ব বিনির্মাণের প্রত্যয়ে ভাবসংগীতের মাধ্যমে মানবতা, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দেওয়া...

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই