গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩০ এএম ২০২৬
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমায় নতুন এক জুটি নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান পেরিয়ে আসন্ন সিনেমা ‘ধর্মন’-এ একসঙ্গে দেখা যাবে ‘থালাইভা’খ্যাত রজনীকান্ত ও অভিনেত্রী শ্রীলীলাকে। ছবিটিতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন শ্রীলীলা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ধর্মন’ পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও এই পরিচালক। একইভাবে রজনীকান্তের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন শ্রীলীলা। অভিনেত্রীকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে সিনেমাটিতে তার উপস্থিতির আভাস দেওয়া হয়েছে।

রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে রজনীকান্তকে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এর অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণী চলচ্চিত্রে শ্রীলীলার ব্যস্ততা দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল ছবিতে অভিষেক হয় তার। এরপর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্র রোজা হিসেবে দেখা যাবে তাকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন শ্রীলীলা।

‘ধর্মন’ সিনেমার সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে এই জুটির নতুন কাজ নিয়েও সংগীতপ্রেমীদের আগ্রহ রয়েছে।

তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
০৪ নভেম্বর ২০২৬

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি

কোনও রাজনৈতিক দলই ভুলের ঊর্ধ্বে নয়। আবার অন্য দলের সমর্থক বলেই কাউকে ঘৃণা করার মানুষও আমি নই- এভাবেই...

চলে গিয়েও গানে গানে বেঁচে আছেন এন্ড্রু কিশোর
০৪ নভেম্বর ২০২৬

চলে গিয়েও গানে গানে বেঁচে আছেন এন্ড্রু কিশোর

বাংলা চলচ্চিত্রের গানে যার কণ্ঠ কয়েক দশক ধরে মুগ্ধ করেছে শ্রোতাদের, যিনি অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে...

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
০৪ নভেম্বর ২০২৬

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জার...

মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি: রাধিকা
০৪ নভেম্বর ২০২৬

মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি: রাধিকা

একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকা আপ্তের অভিনীত চরিত্রকে। শুধু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে