গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

আজ ক্যান্ডি দিবস

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩০ এএম ২০২৬
আজ ক্যান্ডি দিবস
ছবি

ছবি সংগৃহীত

ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি। চকোলেট, টফি, লজেন্স কিংবা জেলি ক্যান্ডি—নাম শুনলেই অনেকের মনে পড়ে ছোটবেলার নানা আনন্দের মুহূর্ত। ক্যান্ডির প্রতি মানুষের এই ভালোবাসা উদ্‌যাপন করতে প্রতিবছর ৪ নভেম্বর পালিত হয় ক্যান্ডি দিবস।

কেন পালিত হয় ক্যান্ডি দিবস?

ক্যান্ডি দিবস মূলত বিভিন্ন ধরনের মিষ্টি ও ক্যান্ডির প্রতি মানুষের ভালোবাসা উদ্‌যাপনের একটি উপলক্ষ। শৈশবে স্কুল থেকে ফেরার পথে দোকান থেকে ক্যান্ডি কেনা, জন্মদিনে চকোলেট পাওয়া কিংবা বাবার কাছে আবদার করে পছন্দের মিষ্টি খাওয়ার স্মৃতি অনেকের কাছেই বিশেষ।

শুধু শিশুরাই নয়, বড়দের কাছেও ক্যান্ডি বেশ জনপ্রিয়। বিভিন্ন স্বাদের ক্যান্ডি অনেকের মন ভালো করার পাশাপাশি পুরোনো দিনের স্মৃতিও ফিরিয়ে আনে।

বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ক্যান্ডি

বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের ক্যান্ডি জনপ্রিয়। যুক্তরাষ্ট্রে রিসেস পিনাট বাটার কাপ ও এমঅ্যান্ডএমস বেশ পরিচিত। কানাডায় কিটক্যাটের চাহিদা রয়েছে। ডেনমার্কে হারিবোর তৈরি গামি বিয়ার জনপ্রিয়।

অন্যদিকে, যুক্তরাজ্যে ক্যাডবেরি চকোলেট, রাশিয়ায় অ্যালপেন গোল্ড এবং চিলিতে অ্যামব্রোসোলি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের চকোলেট ও ফলের ক্যান্ডি বেশ পরিচিত।

ক্যান্ডির ইতিহাস কত পুরোনো?

ক্যান্ডির ইতিহাস বেশ প্রাচীন। ত্রয়োদশ শতকের শুরুর দিকে আরবি ‘কান্দি’ শব্দটি ফরাসি ভাষার মাধ্যমে ইংরেজিতে প্রবেশ করে। শব্দটির অর্থ চিনির তৈরি বা চিনিযুক্ত।

প্রাচীনকাল থেকেই মধু দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি খাবার তৈরি করা হতো। মিসরীয়, আরব ও চীনারা ফল সংরক্ষণের জন্য মিষ্টি আবরণ ব্যবহার করতেন। আদা ও খেজুরের মতো ফলও মিষ্টি করে সংরক্ষণ করা হতো।

পরবর্তী সময়ে দক্ষিণ আমেরিকার অ্যাজটেক ও মায়া সভ্যতার মানুষ কোকো দিয়ে পানীয় তৈরি করতেন। স্প্যানিশরা কোকো ইউরোপে নিয়ে যাওয়ার পর চকোলেট জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৪৭ সালে প্রথম চকোলেট বার তৈরি হয় বলে জানা যায়।

উনিশ শতকের শুরুর দিকে লেমন ড্রপ ও পেপারমিন্টের মতো শক্ত ক্যান্ডি জনপ্রিয়তা পেতে শুরু করে। এরপর ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে ক্যান্ডির দোকান ও উৎপাদন প্রতিষ্ঠান।

যেভাবে উদযাপন করবেন দিনটি

ক্যান্ডি দিবস উদযাপনে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। নিজের পছন্দের ক্যান্ডি কিনে খেতে পারেন। চাইলে নতুন কোনো স্বাদের ক্যান্ডিও চেখে দেখতে পারেন।

এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের মিষ্টি। শিশুদের সঙ্গে মিষ্টি তৈরির আয়োজনও হতে পারে আনন্দের উপলক্ষ। প্রিয়জনকে এক প্যাকেট ক্যান্ডি উপহার দিয়েও দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শুধু ‘স্যরি’ নয়, ভুল স্বীকারেই ফেরে বিশ্বাস
০৫ নভেম্বর ২০২৬

শুধু ‘স্যরি’ নয়, ভুল স্বীকারেই ফেরে বিশ্বাস

কেউ ভুল করলে, কষ্ট দিলে কিংবা বিশ্বাস ভাঙলে একটি ছোট্ট শব্দ অনেক সময় সম্পর্কের দূরত্ব কমাতে পারে—‘স্...

সম্পর্কে কে আগে ক্ষমা চাইবেন, কেন জরুরি
০৪ নভেম্বর ২০২৬

সম্পর্কে কে আগে ক্ষমা চাইবেন, কেন জরুরি

সম্পর্কে ঝগড়া, মনোমালিন্য কিংবা ভুল বোঝাবুঝি হতেই পারে। কাছের মানুষের সঙ্গে মতের অমিল থেকে কখনো রাগে...

পেট ভরা থাকলেও ডেজার্ট খেতে ইচ্ছা করে কেন
০৩ নভেম্বর ২০২৬

পেট ভরা থাকলেও ডেজার্ট খেতে ইচ্ছা করে কেন

রেস্তোরাঁয় পছন্দের খাবার খেতে খেতে একসময় মনে হয়, আর খাওয়া সম্ভব নয়। পেট একেবারে ভরা। কিন্তু খাবার শে...

স্ট্রোক প্রতিরোধে হাঁটা ও শক্তিবর্ধক ব্যায়ামের গুরুত্ব
০৩ নভেম্বর ২০২৬

স্ট্রোক প্রতিরোধে হাঁটা ও শক্তিবর্ধক ব্যায়ামের গুরুত্ব

রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে অথবা মস্তিষ্কের ধমনি ফেটে রক্তক্ষরণ হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে