গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা
ছবি

ছবি সংগৃহীত

কার্তিক আরিয়ান একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার খাতায় নাম লিখছেন অভিনেতা। 

 

কবির খান পরিচালিত ‘লড়াকু’ ছবির প্রযোজক হিসাবে কার্তিক নিজের নতুন যাত্রা শুরু করতে চলেছেন। বুধবার বিড়লা (৪ নভেম্বর) স্টুডিওর ‘লড়াকু’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ জুন ২০২৭। 

 

এই ছবিটি বিড়লা স্টুডিও এবং কবির খান ইন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত এবং এর মাধ্যমেই প্রযোজক হিসাবে ডোপামিন স্টুডিওজর সঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছেন কার্তিক আরিয়ান। 

 

নির্মাতা জানিয়েছেন, ‘লড়াকু’ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং আশার এক অসাধারণ বাস্তব জীবনের কথা বলে। ছবিটি সম্পূর্ণ একটি পারিবারিক বিনোদনমূলক ছবি বলে জানিয়েছেন তিনি। যদিও এই সিনেমায় কারা অভিনয় করবেন সেটা এখনও প্রকাশ করা হয়নি।

 


‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন কার্তিক আরিয়ান এবং কবির খান। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান। ছবিটি বাণিজ্যিকভাবে সেই অর্থে সফল না হলেও এই ছবিতে কার্তিকের সেরা অভিনয় বলে গণ্য করা হয়। 

 

এদিকে ২০২৭ সালে কার্তিকের ‘আশিকি ৩’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা রয়েছে।  এর মধ্যেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি, যা নিঃসন্দেহে একটি বড় খবর।

ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট
০৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক মঞ্চে গাইবে দেশের সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টাব্যাপী...

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ
০৫ নভেম্বর ২০২৬

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি, ভিডিও ও পরিচয় ব্যবহারের ঘট...

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
০৫ নভেম্বর ২০২৬

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন

বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে...

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা
০৫ নভেম্বর ২০২৬

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এবার এই ছবিতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে