গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
ছবি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তার প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘অপলক’। এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে দেখা যাবে আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরীকে। গত জুনে সিনেমা বানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন রাজীব। 

 

তবে সে সময় সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেননি তিনি। বুধবার রাতে ফেইসবুক এক পোস্টে নিশো ও মেহজাবীনের এ সিনেমায় যুক্ত হওয়ার খবর দেন এই নির্মাতা। পোস্টে রাজীব লিখেছেন, "আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। 

 

সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী।”

 


তিনি আরও লিখেছেন, “আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই; যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।” 

 

ক্যারিয়ারের শুরুর দিকে ‘কাছে আসার গল্প’ সিরিজের নাটক বানিয়ে প্রশংসা পাওয়ার পর থেকেই বড় পর্দার উপযোগী একটি নিখাঁদ প্রেমের গল্পের সন্ধানে ছিলেন রাজীব। সিনেমার চিত্রনাট্য তৈরির অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছেন, এক বছর ধরে এই গল্প নিয়ে কাজ করছেন তিনি। 

লেখালেখির বিভিন্ন ধাপ পেরিয়েছেন, বারবার লিখেছেন, পরিবর্তন করেছেন। “কয়েক মাস আগে অবশেষে এমন একটা খসড়া তৈরি করতে পেরেছি, যেটা আমার নিজের কাছে সত্যি মনে হয়েছে। এবার সেটাকেই পর্দায় তুলে ধরার পালা।” 

 

রাজীব জানিয়েছেন, নিশো ও মেহজাবীন ছাড়াও আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী এ যাত্রায় যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেবেন তিনি। সিনেমাটি আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজীবের। 

রাজীব দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন। গেল বছর রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী' ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের রায়ে স্পেশাল মেনশন সম্মাননা পেয়েছিল।

ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট
০৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক মঞ্চে গাইবে দেশের সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টাব্যাপী...

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ
০৫ নভেম্বর ২০২৬

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি, ভিডিও ও পরিচয় ব্যবহারের ঘট...

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা
০৫ নভেম্বর ২০২৬

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা

কার্তিক আরিয়ান একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার নতুন পরিচয়ে আসছ...

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা
০৫ নভেম্বর ২০২৬

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এবার এই ছবিতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে