গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:১২ এএম ২০২৬
ভোট দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা
ছবি

ছবি সংগৃহীত

অভিনেতা তিনু করিম মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগের পর বাসায় ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’খ্যাত এ অভিনেতা।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফেরেন।

বৃহস্পতিবার সকালে ভোট দিতে কেন্দ্রে যান এই অভিনেতা। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করবো ভাবলাম..., সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’

তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটে তার। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমাসহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

এসি/আপ্র/১২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে