গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রেডিও স্বাধীন ও এশিয়াটিকের ব্যতিক্রমী উদ্যোগ..

Mehedi Hasan

Mehedi Hasan

প্রকাশিত: ০৬:১১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:০২ এএম ২০২৬
ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রেডিও স্বাধীন ও এশিয়াটিকের ব্যতিক্রমী উদ্যোগ..
ছবি

ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রেডিও স্বাধীন ও এশিয়াটিকের ব্যতিক্রমী উদ্যোগ..

জাতিসংঘ ঘোষিত 16 Days of Activism Against Gender-Based Violence কর্মসূচি চলছে এ বছরের বিশ্বব্যাপী প্রতিপাদ্য- নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতার প্রতিবাদ ও প্রতিরোধ। এই থিমকে সামনে রেখে রেডিও স্বাধীন এবং এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড যৌথভাবে চালু করেছে ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন

#MyNumberMyStory।

এই ক্যাম্পেইনের মূল ভাবনা হলো— নারীরা প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে অনলাইনে কতবার হয়রানির শিকার হন, সেই সংখ্যাটি তারা নিজের শরীরে লিখে প্রকাশ করবেন। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়; এটি প্রতিবাদের ভাষা। এটি একেকটি ব্যক্তিগত অভিজ্ঞতার অনুবাদ। প্রতিটি সংখ্যা জানায় একজন নারীর রাগ, কষ্ট এবং দীর্ঘদিনের নীরব যন্ত্রণা।

ক্যাম্পেইন শুরু হতেই বিভিন্ন পরিচিত নারী মুখ এতে যোগ দেন। যোগ দেন নানা বয়স ও পেশার অসংখ্য নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সামনে আনেন নিজেদের সংখ্যা। অনেকে জানান, অনলাইনে কটূক্তি, অশ্লীল বার্তা, হুমকি কিংবা হয়রানি এখন তাদের নিত্যদিনের অভিজ্ঞতা। তাদের গল্পগুলো ছড়িয়ে পড়তেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।


সার ব্যবস্থাপনায় করণীয় কী?


তবে ক্যাম্পেইন চলাকালেই দেখা যায় এক উদ্বেগজনক বাস্তবতা। এসব পোস্টের নিচে বাড়তে থাকে বিদ্রূপ, তাচ্ছিল্য ও অপমানজনক মন্তব্য। অনেকে এই নারীদের অভিজ্ঞতাকে হালকা করে দেখার চেষ্টা করেন। কেউ কেউ উল্টো দোষ চাপান নারীদের ওপরই। এতে স্পষ্ট হয়, ডিজিটাল সহিংসতা শুধু বাস্তব, বরং ক্রমশ নতুন রূপ নিচ্ছে।


এই প্রতিক্রিয়াই প্রমাণ করে, সচেতনতা বৃদ্ধির কাজ এখনো অনেক বাকি। ক্যাম্পেইনের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা দেখায়, নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এখনই প্রয়োজন আরও জোরালো উদ্যোগ। প্রয়োজন আইনি সচেতনতা, সামাজিক সহমর্মিতা এবং প্রযুক্তিনির্ভর সুরক্ষা। রেডিও স্বাধীন ও এশিয়াটিক বলছে, #MyNumberMyStory শুধু একটি ক্যাম্পেইন নয়। এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে নারীরা তাদের অভিজ্ঞতা বলতে পারেন। শেয়ার করতে পারেন নিজের লড়াইয়ের গল্প। তারা আশা করছেন, এই উদ্যোগ সমাজে বাস্তব পরিবর্তনের আলোচনাকে আরও এগিয়ে নেবে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল সহিংসতা এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। বাংলাদেশেও এর মাত্রা বাড়ছে। তাই এ ধরনের প্রচারণা শুধু সময়োপযোগী নয় বরং প্রয়োজনীয়। ১৬ দিনের এই কর্মসূচি মনে করিয়ে দেয়- অনলাইন ও অফলাইন, সব জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। আর এই দায়িত্ব পালনে সচেতনতা, প্রতিবাদ ও সম্মিলিত উদ্যোগই পারে বড় পরিবর্তন আনতে।






সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই