গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
হলিউডের জনপ্রিয় সিরিজে দীপিকা!
ছবি

ছবি সংগৃহীত

‘আট ঘণ্টার বেশি কাজ করবেন না’ — এই শর্ত রেখে বলিউডে একের পর এক কাজ হারাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। তবে বলিউডে কাজ হারালেও নতুন করে খবর উঠেছে তার হলিউডের কাজ নিয়ে। 

 

এইচবিওর বহুল চর্চিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’। এর মধ্যে প্রচারিত তিন কিস্তিই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল। নতুন খবর, আলোচিত এই সিরিজটিতে এবার দেখা যেতে পারে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।


ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের খবর অনুযায়ী, এমি পুরস্কারজয়ী সিরিজটির চতুর্থ মৌসুমে দেখা যেতে পারে দীপিকাকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এবারের কিস্তির শুটিং হবে ফ্রান্সের সেন্ট–ট্রোপেজে।

‘দ্য হোয়াইট লোটাস’এ দীপিকার নাম প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে। তখন গুঞ্জন রটেছিল, সিরিজটির তৃতীয় মৌসুমে তিনি অভিনয় করবেন। ব্ল্যাংকপিঙ্ক তারকা লিসার সঙ্গে তিনি অভিনয় করবেন। পরে লিসাকে দেখা গেলেও দীপিকাকে দেখা যায়নি। বিভিন্ন সূত্র জানিয়েছিল, থাইল্যান্ড শুটিং হওয়া সিরিজটিতে তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঠিকই কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সরে দাঁড়ান। ব্যয়বহুল রিসোর্ট, অবকাশযাপন, অনৈতিক ব্যাপারস্যাপার ও সম্পর্কের গল্প নিয়ে ‘দ্য হোয়াইট লোটাস’। 

এইচবিও আর এইচবিও ম্যাক্সে ২০২১ সালে যখন সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায়, তখনই ব্যাপক প্রশংসিত হয়। বলা যায়, দুনিয়ার সব তরুণই সিরিজটিতে বুঁদ ছিলেন। ২০২২ সালে পরের মৌসুমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। 

গত বছর মুক্তি পাওয়া তৃতীয় মৌসুমও প্রশংসিত হয়েছে। এবার দেখার বিষয় সিরিজটির চতুর্থ মৌসুমে দীপিকাকে দেখা যায় কিনা।

 

ডিসি/আপ্র/১৭.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই