গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

মা ও বিড়ালের আবেগী গল্পে ‘মিউ’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৪৮ এএম ২০২৬
মা ও বিড়ালের আবেগী গল্পে ‘মিউ’
ছবি

ছবি সংগৃহীত

ওটিটিতে থ্রিলার আর রহস্যের ভিড়ে এবার আসছে এক আবেগঘন পারিবারিক গল্প। নাম ‘মিউ’। পরিবারের ভেতরের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান আর পোষা বিড়ালের সঙ্গে মানুষের গভীর সম্পর্ক মিলিয়ে নির্মিত হয়েছে এই ওয়েব ফিল্মটি। 

এটি পরিচালনা করেছেন আতিক জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। 

আগামী ৪ মার্চ রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে মুক্তি পাবে এটি। গল্পটি লিখেছেন আলম ভূঁইয়া। নির্মাতা জানান, প্রথম খসড়া থেকে চূড়ান্ত রূপ পর্যন্ত গল্পে এসেছে নানা পরিবর্তন। আলোচনা ও যুক্তি-তর্কের মধ্য দিয়ে একটি মানবিক ও পারিবারিক গল্প দাঁড় করানো হয়েছে, যেখানে একটি পরিবারের সব ধরনের অনুভূতির প্রতিফলন থাকবে।


ফিল্মে আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন মা-বাবার চরিত্রে। পরিবারের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মা। আফসানা মিমির ভাষ্য, পরিবার অনেকটা রাষ্ট্রের মতো। সেখানে মা-ই মূল পরিচালক। কখনো কঠোরতা, কখনো মমতা, সবকিছু মিলিয়েই পরিবারকে ধরে রাখতে হয় তাকে। এই বাস্তবতাই উঠে এসেছে ‘মিউ’-তে। 

অন্যদিকে সাদিয়া আয়মান বলেন, এটি তার জন্য বিশেষ কাজ। কারণ, এখানে শুধু মানুষের সম্পর্ক নয়, পোষা প্রাণীর সঙ্গে মানুষের আবেগও গুরুত্ব পেয়েছে। মজার বিষয় হলো, তার নিজের পোষা বিড়াল ‘আলু’ও এই ফিল্মে কাজ করেছে। 

সব মিলিয়ে ‘মিউ’ হতে যাচ্ছে পরিবারকেন্দ্রিক এক উষ্ণ, মানবিক গল্প, যেখানে ভালোবাসা আর দায়িত্ববোধের পাশাপাশি জায়গা পেয়েছে প্রাণীর প্রতি মমতা।

 

ডিসি/আপ্র/২৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই