গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আতঙ্কে ঘুমাতে পারছেন না নার্গিস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৫১ এএম ২০২৬
আতঙ্কে ঘুমাতে পারছেন না নার্গিস
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পাল্টা জবাবে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। 

পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি, দুবাই), কাতার, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় দেশটি। ভারতীয় সিনেমার অনেক তারকাই দুবাইয়ে আটকা পড়েছেন। 

এ পরিস্থিতির মধ্যে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে এ অভিনেত্রী জানালেন, আতঙ্কের কারণে ঘুমাতেও পারছেন না তিনি।


দীর্ঘ দিনের প্রেমিক টনি বেগকে বিয়ে করেছেন অভিনেত্রী নার্গিস ফাখরি। স্বামীর সঙ্গে এখন দুবাইয়ে অবস্থান করছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমানঘাঁটি। 

এটি আমিরাত বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী, এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান, এই অঞ্চলে গোয়েন্দা নজরদারিতে সহায়তা করে থাকে। 

 

এছাড়া দুবাইয়ের জেবেল আলী বন্দর কোনো প্রথাগত সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিরতিস্থল, যেখানে নিয়মিত মার্কিন বিমানবাহী রণতরি নোঙর করে।-এনডিটিভি

 

ডিসি/ আপ্র/ ২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই