গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে ফিরে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
দেশে ফিরে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি
ছবি

ছবি সংগৃহীত

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর পর শোবিজ অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। সেই আলোচনার কেন্দ্রেই উঠে আসে আলভীর ব্যক্তিগতজীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এতদিন নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন তিথি।

মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিথি বলেন, “আলভীকে ঘিরে যেসব কথা ছড়ানো হচ্ছে, তার অনেকটাই ভিত্তিহীন।”  

আলভী তার স্ত্রীকে শেষবার দেখতে আসেননি—এমন অভিযোগের জবাবে তিথি বলেন, “পুরো টিম একসঙ্গেই দেশে ফিরেছি। ইকরার মৃত্যুর দিনই দেশে ফেরার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু টিকিট পাওয়া যায়নি। পরদিন টিকিটের ব্যবস্থা করে সবাই দেশে ফিরি।”

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিথির বক্তব্য, “দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে সহকর্মীদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হওয়াটা স্বাভাবিক। আলভীর সঙ্গে তার সম্পর্কও সেই বন্ধুত্বের জায়গাতেই সীমাবদ্ধ।”

ইন্ডাস্ট্রিতে আলভী তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলেও জানান তিথি। অতীতের বিভিন্ন সাক্ষাৎকারেও একই কথা বলেছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

তবে ইকরার মৃত্যুর পর পরিস্থিতি আরো জটিল আকার নেয়। ইকরার ঘনিষ্ঠ কয়েকজন দাবি করেন, আলভী ও তিথির পরকীয়া সম্পর্কের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। যদিও এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রমাণিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। এ মামলায় আসামি করা হয়েছে—জাহের আলভী, তার মা ও ইফফাত আরা তিথিকে।

এসি/০৩/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই