গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৫৭ এএম ২০২৬
তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ।  মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ। 

ফেসবুকে লাইভে সামিয়া অথৈ বলেন, ‘গতকাল প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম।


কিন্তু সেটি সে গ্রহণ করেনি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিল। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল তোমাকে এভাবে মারল কেন? 

এক পর্যায়ে বলি- এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’ 

তিনি বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন  তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা জানি না।’ 

এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। চড় খেয়ে সে চলে যাবে। টেকনিক্যালি আস্তে করে তিশা আপুর গালে হাত লাগিয়েছি সিনের প্রয়োজনে। কিন্তু তিশা আপু সিনের মধ্যে আমাকে জোরে জোরে মেরেছে। আমার চোখ ফুলে গেছে। কথা বলতে সমস্যা হচ্ছে। তিনি এটা উদ্ধেশ্যপ্রাণিতভাবে করেছেন।’


সামিয়া অথৈ বলেন, ‘এমন করার কারণ জানতে চাইলে তিনি আমাকে অকাথ্য ভাষায় গালাগালি করেন। জানি না তিনি কিছু খেয়েছিলেন কিনা। কারণ, গতকালও এমন খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাধরুমে ছিলেন।

 কি খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচারণ করেছে।’  তিনি বলেন, ‘তিনি (তানজিন তিশা) নেশা করেন কিনা জানি না। এটি আমি অভিনয়শিল্পী সংঘকে জানাব বলতেই তিনি উত্তরে বললেন, ভাইরাল হতে চাও। 

একজন সিনিয়র শিল্পী হিসেবে তার দ্বারা এটা আশা করিনি। আমি ঢাকা ফেরত আসতেছি। আমার সঙ্গে সে অন্যায় করেছে। তার কাছে এটা আশা করিনি।’  এ বিষয়ে জানতে তানজিন তিশার গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত আছি। 

তাছাড়া নেটওয়ার্কজনিত সমস্যা হচ্ছে। আমি একটা অডিও বার্তা পাঠাচ্ছি। সামিয়া অথৈ বলেন, ‘আমার শরীরে জ্বর উঠে গেছে। আমি কথা বলার অবস্থায় নেই। শরীর কাঁপছে। অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ দিতে যাচ্ছি।’

 

ডিসি/ আপ্র/ ৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই