গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংস্কৃতিতে দুই গুণীজনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:০১ এএম ২০২৬
সংস্কৃতিতে দুই গুণীজনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’। 

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে এ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংস্কৃতি ক্ষেত্রে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই গুণীজন। তাদের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক, লেখক ও প্রযোজক হানিফ সংকেত।

 দীর্ঘদিন ধরে তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ উপস্থাপনার মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন। সামাজিক সচেতনতা ও বিনোদনের সমন্বয়ে নির্মিত এ অনুষ্ঠানটি দেশের টেলিভিশন অঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছে।


এছাড়া সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন গুণী সংগীতশিল্পী বশির আহমেদ। চলচ্চিত্রের গানে তার কণ্ঠ পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। মাধুর্যময় কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতে দখলের জন্য তিনি বিশেষভাবে সমাদৃত ছিলেন। তিনি উপমহাদেশের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ বড়ে গুলাম আলী খান-এর কাছে তালিম নেন। 

চলচ্চিত্র তালাশ-এ প্রখ্যাত শিল্পী তালাত মাহমুদ-এর সঙ্গে কাজ করে তিনি আরও খ্যাতি অর্জন করেন। তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘আমাকে পুরাতে যদি এত লাগে ভাল’, ‘যারে যাবি যদি যা’, ‘অনেক সাধের ময়না আমার’ এবং ‘ডেকোনা আমারে তুমি কাছে ডেকো না’।

 ১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার স্বাধীনতা পুরস্কার প্রদান করে আসছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র পান।

 

ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই