গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ভারতে শাকিরার কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮ পিএম, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ২১:২৮ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ভারতে শাকিরার কনসার্ট স্থগিত
ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ভারতে শাকিরার কনসার্ট স্থগিত

পপ তারকা কলাম্বিয়ার গায়িকা শাকিরা ভারত সফরে যাচ্ছেন না। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে ভক্ত অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও বাধ সেধেছে যুদ্ধ।
এনডিটিভি বলছে ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক অস্থিরতার কারণ দেখিয়ে শাকিরার ভারত সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

ইনস্টাগ্রামে আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ একটি বিবৃতি প্রকাশ করে শাকিরার কনসার্ট স্থগিতের খবর দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘অনুরাগী, শিল্পী ও প্রযোজনা টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টিকেটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’।

মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্টের কনসার্টও একই কারণে পিছিয়ে গেছে। গেল ২৯ মার্চ দিল্লিতে তার অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে তা পিছিয়ে গেছে। আগামী ২৩ মে কেনি ওয়েস্টের কনসার্টের নতুন তারিখ দেওয়া হয়েছে। প্রায় দুই দশক আগে কনসার্ট করতে ভারতে এসেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়েছিলেন শাকিরা, যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের তালে নেচে উঠেছিল।
সানা/আপ্র/২৪/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই