গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:২২ এএম ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন
ছবি

কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-এর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে

ভারতীয় সংগীতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে-এর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ তাকে শেষ বিদায় জানানো হয়।

এর আগে রোববার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তার মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নেওয়া হয়। সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভক্ত-অনুরাগীরা এই কিংবদন্তি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান।

শেষকৃত্য অনুষ্ঠানে বলিউডের বিভিন্ন প্রজন্মের তারকা, পরিচালক ও সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রণবীর সিং, টাবু, বিবেক ওবেরয়, হেলেন, জ্যাকি শ্রফ, রাকেশ রোশন এবং ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ বহু বিশিষ্টজন।

স্থানীয় সময় দুপুরে সাদা-হলুদ ফুলে সাজানো গাড়িতে করে তার মরদেহ শিবাজি পার্কে নেওয়া হয়। পথে অসংখ্য ভক্ত ভিড় করে শেষবারের মতো প্রিয় শিল্পীকে একনজর দেখার জন্য অপেক্ষা করেন।

শেষকৃত্যস্থলে তাকে গান স্যালুট প্রদান করা হয় এবং জাতীয় পতাকায় মোড়ানো হয় মরদেহ, যা ছিল রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ের প্রতীক।

উল্লেখ্য, একই স্থানে এর আগে তার বড় বোন, কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর-এরও শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।

এই সংগীত কিংবদন্তির প্রয়াণে বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
সানা/আপ্র/১৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই