গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টাইমসের প্রভাবশালীর তালিকায় রণবীর, বিশেষ আবদার আলিয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:০১ এএম ২০২৬
টাইমসের প্রভাবশালীর তালিকায় রণবীর, বিশেষ আবদার আলিয়ার
ছবি

ছবি সংগৃহীত

 বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর ২০২৬ সালের এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। 

রণবীরের এই সাফল্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার টাইমসের তালিকাটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন রণবীর। 

এই তালিকায় গুগল সিইও সুন্দর পিচাই ও জনপ্রিয় শেফ বিকাশ খান্নার মতো বিশিষ্ট ভারতীয়দের পাশাপাশি রণবীরের নাম যুক্ত হয়েছে। স্বামীর এই প্রাপ্তিতে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। 

সেখানে রণবীরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মজার ছলে আইসক্রিম খাওয়ার বিশেষ আবদারও করেন এই অভিনেত্রী।


রণবীর কাপুর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার ‘রাম’ অবতার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

আগামী অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৪ সালে আলিয়া ভাটও টাইমেসের প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে কাপুর পরিবারে অন্য মাত্রা যোগ হলো।

 


 ডিসি/আপ্র/১৬/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই