গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যে কারণে অজয়কে সর্তক করেছিলেন কাজল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
যে কারণে অজয়কে সর্তক করেছিলেন কাজল
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের অন্যতম তারকা জুটি অজয় দেবগণ ও কাজল। পর্দার রসায়ন হোক কিংবা বাস্তব জীবন দীর্ঘদিন ধরে তারা একে অপরের পরিপূরক। সোশ্যাল মিডিয়ায় তাদের খুনসুটি আর রোমান্টিক মুহূর্ত দেখে ভক্তরা বরাবরই মুগ্ধ হন।

তবে এই পাওয়ার কাপলের সংসারেও একসময় এসেছিল বড় এক ঝড়। গুঞ্জন রয়েছে, নিজের চেয়ে বয়সে অনেক ছোট এক নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অজয়, যা নিয়ে তাদের বৈবাহিক জীবনে ভাঙনের সুর বেজে উঠেছিল। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই গল্পের শুরু ২০০৬ সালে। ‘গ্যাংস্টার’ সিনেমার সেটে অজয় দেবগণের সঙ্গে পরিচয় হয় কঙ্গনা রানাওয়াতের। বয়সের হিসেবে কঙ্গনা ছিলেন অজয়ের চেয়ে প্রায় ১৭ বছরের ছোট। 

তবে বয়স বাধা হতে পারেনি প্রথম দেখাতেই নাকি কঙ্গনার প্রেমে পড়েছিলেন অজয়। অন্যদিকে কঙ্গনাও বলিউডের এই দাপুটে অভিনেতার ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন। পরবর্তীতে ২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ সিনেমায় ফের জুটি বাঁধেন তারা।


শুটিং চলাকালীন তাদের বিশেষ বন্ধুত্বের গুঞ্জন বলিপাড়ায় ছড়িয়ে পড়ে। পর্দার আড়ালেও তাদের নিয়মিত দেখা যেত। তবে সম্পর্কের গভীরতা বাড়ার সাথে সাথেই তৈরি হয় জটিলতা। 

কঙ্গনা এই সম্পর্ককে একধাপ এগিয়ে নিতে চাইলেও অজয় সংসার ভাঙতে রাজি ছিলেন না। চাহিদা পূরণ না হওয়ায় একপর্যায়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

এদিকে স্বামী অজয়ের এই গোপন প্রেমের খবর কান পর্যন্ত পৌঁছাতে দেরি হয়নি কাজলের। বিষয়টি জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। শুরুতে বিশ্বাস করতে না পারলেও পরে ঘটনার সত্যতা পেয়ে অজয়কে সরাসরি চরম হুঁশিয়ারি দেন কাজল। 

গুঞ্জন রয়েছে, কাজল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কঙ্গনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন না করলে তিনি চরম সিদ্ধান্ত নেবেন।

 

ডিসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই