গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘ইনশাল্লাহ’ বলায় ভাইরাল হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
‘ইনশাল্লাহ’ বলায় ভাইরাল হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে
ছবি

ছবি সংগৃহীত

অস্কারজয়ী হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ের একটি মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক সাক্ষাৎকারে ইনশাল্লাহ’ শব্দ ব্যবহার করায় বিস্ময় ও প্রশংসা -দুই প্রতিক্রিয়াই দেখা গেছে ভক্তদের মধ্যে। 

সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। 

দীর্ঘ ও সুস্থ জীবনের প্রত্যাশা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন কাটাতে চাই। ইনশাল্লাহ।’ হঠাৎ এই শব্দ ব্যবহারে নেটিজেনরা কিছুটা অবাক হলেও অনেকেই তার প্রশংসা করেছেন। বিশেষ করে মুসলিম ভক্তদের একটি বড় অংশ মনে করছেন, হ্যাথাওয়ে যথাযথ প্রেক্ষাপটে এবং সঠিকভাবে শব্দটি ব্যবহার করেছেন। এটি তার সচেতনতা ও সম্মানবোধেরই পরিচায়ক। 

এদিকে একই সময়ে শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের চরিত্র এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়েও অনলাইনে বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটে হ্যাথাওয়ের এই মন্তব্য নতুন করে আলোচনায় আগুন যোগ করেছে। সাক্ষাৎকারে জীবনদর্শন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। 

তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনকে সহজভাবে নেওয়া শিখেছেন এবং ভবিষ্যতের অনিশ্চয়তাকে কৌতূহল নিয়েই গ্রহণ করতে চান। হ্যাথাওয়ের এই বিনয়ী মনোভাব ও ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

 

ডিসি/আপ্র/২১/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই