গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাবিতে যুদ্ধবিরোধী কনসার্টে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০৮ এএম ২০২৬
ঢাবিতে যুদ্ধবিরোধী কনসার্টে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
ছবি

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক যুদ্ধ ও আধিপত্যবাদবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে

দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক যুদ্ধ ও আধিপত্যবাদবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য-এর সামনে এই কনসার্ট শুরু হয়। শুরুতে রানা প্লাজা দিবস স্মরণ করে শ্রমিক হত্যার বিচার দাবি করা হয় এবং নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কনসার্টে অংশ নেন বিভিন্ন সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠন ও ব্যান্ড দল। তাঁদের মধ্যে ছিলেন অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, কফিল আহমেদ ও কুয়াশা মূর্খ। এছাড়া পরিবেশনায় ছিল কোরাস, বাংলা ফাইভ, দ্য কমরেড, মাভৈ, সমগীত ও সহজিয়া।

আয়োজকেরা দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিভিন্ন দেশে যুদ্ধ, আগ্রাসন ও গণহত্যা বন্ধের আহ্বান জানান। তাঁদের মতে, যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং মানুষের জীবন, সংস্কৃতি ও ভবিষ্যৎ ধ্বংস করে।

প্রস্তাবিত মার্কিন বাণিজ্যচুক্তিকে বাংলাদেশের সংবিধান ও সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক এবং অর্থনীতির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন বক্তারা।

লেখক ও অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা চুক্তিটিকে ‘গুন্ডামি চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এটি একটি সার্বভৌম দেশের নাগরিকদের জন্য অসম্মানজনক এবং তা বাতিল করা উচিত।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, নির্বাচনের ঠিক আগে করা এই চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। কনসার্টের মাধ্যমে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
সানা/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই