গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পর্তুগালে প্রথমবারের মতো বাংলা কনসার্টে জেমস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৩৬ এএম ২০২৬
পর্তুগালে প্রথমবারের মতো বাংলা কনসার্টে জেমস
ছবি

পর্তুগালে প্রথমবারের মতো বাংলা কনসার্টে জেমস

পর্তুগালে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে সর্ববৃহৎ বাংলা কনসার্ট। ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’-এ গান করবেন নগরবাউল জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।
আগামী ২৬ জুলাই বিকেল ৫টায় লিসবনের ‘লিসবোয়া আউ ভিভো’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই মেগা আয়োজন। কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলার যৌথ উদ্যোগে কনসার্টটি আয়োজন করা হচ্ছে।
কনসার্ট উপলক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে রোববার (লিসবন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এভিনিউ রোমার ‘লিটনস টার্কিশ গ্রিল’-এ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, পর্তুগালে এটিই হবে সবচেয়ে বড় বাংলা কনসার্ট। জেমসের উপস্থিতি প্রবাসে এক টুকরো বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলবে। কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা জানান, কনসার্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে- ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো। টিকিট সংগ্রহ করা যাবে আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে।
সানা/আপ্র/২৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই